অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বপ্ন দেখতে কোনও অর্থের প্রয়োজন হয় না! অভাব ছিল, বাধাও ছিল। তবুও স্বপ্ন দেখতে পিছপা হয়নি সেলিমা। শেষ পর্যন্ত পূরণ হল সেলিমার দিল্লি যাওয়ার স্বপ্ন। ১৫ অগস্ট লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়েও আর্থিক সমস্যায় অনিশ্চয়তায় ছিল বাসন্তীর এই কৃতী ছাত্রী। শেষ মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। বাসন্তীর আমঝাড়া গ্রামের বাসিন্দা সেলিমা মোল্লা। ফুলমালঞ্চ ঋতু ভকত উচ্চমাধ্যমিক হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী সে। বাবা সেলিম মোল্লা। পেশায় দিনমজুর। মা রেহেনা বেগম গৃহবধূ। দুই ভাই ও দুই বোনের মধ্যে সেলিমাই বড়। 

অভাবের সংসারেও পড়াশোনায় বরাবরই মেধাবী সেলিমা। প্রতিদিন বাড়ি থেকে প্রায় ৩০ মিনিট সাইকেল চালিয়ে স্কুলে যায় সে। সম্প্রতি কেন্দ্রের ‘বিকশিত ভারত’ বিষয়ক অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নেয় সেলিমা। দেশজুড়ে জমা পড়া অসংখ্য লেখার মধ্যে নির্বাচিত হয় তার ইংরেজি প্রবন্ধ। এরপরই আসে বড় সুযোগ। ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পায় সেলিমা। কিন্তু দিল্লি যাওয়ার খরচ জোগাড় করা ছিল পরিবারের কাছে কার্যত অসম্ভব। ফলে আনন্দের পাশাপাশি তৈরি হয় দুশ্চিন্তা।

আরও পড়ুন: তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

সেলিমার এই পরিস্থিতির কথা জানতে পারেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। এরপর নিজেই উদ্যোগ নেন তিনি। সেলিমার দিল্লি যাত্রার ব্যবস্থা করার পাশাপাশি বিমানের টিকিটেরও ব্যবস্থা করে দেন বিধায়ক। শনিবার (১৫ অগস্ট) স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে লালকেল্লায় উপস্থিত থাকবে সুন্দরবনের এই কৃতী ছাত্রী। শেষ মুহূর্তে পাওয়া এই সুযোগে স্বপ্নপূরণের আনন্দে সেলিমা ও তার পরিবার। এই যাত্রায় সহযোগিতার জন্য সংবাদমাধ্যম, বিধায়ক এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবার।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল