হংকং পার্কে বাঁশ জালের ঝুলন্ত সেতুতে ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসুরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: শূন্যের উপর ৩০০ মিটারের বাঁশের ঝুলন্ত সেতু ।৩০ রকমের হরেক রকমের রংবড়ঙ্গের ফুলের বাহার দেখতে হংকং পার্কে(Hang Kang Park) কার না যেতে ইচ্ছা করবে। শীত পরতেই চড়ুইভাতির টানে শহরের কংক্রিট ইট পাথরের জঙ্গল ছাড়িয়ে গ্রামের দিকে ঝোঁকেন পর্যটকরা। একটু আলাদা অনুভূতি শীতের রোদ মাখা তাপ নিতে, গ্রামের প্রকৃতির কোলে যেতে কার না ইচ্ছা করে।দুচোখ ভরে সবুজ অরণ্য আর শ্বাস ভরে অক্সিজেন নিতে পর্যটকদের নতুন নতুন ডেস্টিনেশন। বছরের শেষ দিকে নতুন বছরের প্রথম দিকে ঘুরে বেড়ানোর ইচ্ছা হয় সবারই।

উত্তর ২৪ পরগনার বসিরহাট (Bashirhat)মহকুমার বসিরহাটের দু’নম্বর ব্লকের খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের বিবিপুর দ্বীপ বেরিয়া কুড়ি বিঘা জমির উপর বিশাল জলাশয়। চারিদিকে অরণ্য মাটির পাহাড়। আর বিভিন্ন কল কাকলি পাখির কুঞ্জন, বিভিন্ন পাহাড়ি সবুজ গাছের মেলবন্ধন। সেখানে রয়েছে ৩০ রকমের রংবেরঙের বাহারি ফুল। কি নেই ? সূর্যমুখী ,ডালিয়া, গোলাপ নয়ন তারা, নীলকন্ঠ ও হরেক রকমের রং বেরঙ্গের বাহারি ফুলের দৃশ্য। আর জলাশয়ে বটিং বাড়তি পাওনা পর্যটকদের। এবারের নতুন সংযোজন হংকং পার্কে ৩০০ মিটার বাঁশ জালের ঝুলন্ত সেতু । শূন্যের উপরে ঝুলছে এই সেতু ।

যা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। শীত পড়তেই হংকং পার্কে ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসুরা। টিকিট মাত্র ১০ টাকা। পিকনিক করার জন্য জায়গা ভাড়া ২৫০ টাকা। বারাসাত থেকে টাকি রোড ধরে সরকারি ও বেসরকারি বাসে রঘুনাথপুর গন্তব্য নেমে বা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ট্রেনে চাঁপাপুকুর স্টেশনে আসতে হবে। সেখানে নেমে সোজা রঘুনাথপুর(Raghunathpur) ১০ কিলোমিটার রাস্তা। যেকোনো ছোট গাড়িতে। তারপর সেখান থেকে অটো ধরে সোজা পাঁচ কিলোমিটার দূরে গ্রাম্য পরিবেশে এই হংকং পার্ক। পর্যটকদের কাছে এ বছরের নতুন পাওনা। তাই শীত পড়তেই ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান