৩০ দিন পর নিখোঁজ নবম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার ইছামতি নদী থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: একমাস নিখোঁজ থাকার পর ইছামতি নদী থেকে নবম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ ঈদের পরের দিন বিকেলে উদ্ধার। তদন্তে পুলিশ ।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ার(Pachimpara) ঘটনা। গত মাসের ১,লা মার্চ মাসের তারিখে প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরতে দেরি করায় মায়ের কাছে বকুনি শুনে বাড়ি থেকে বেরিয়ে যায় বসিরহাট হরিমহন দালাল গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী নাফিসা সুলতানা, বয়স ১৪ বছর। তারপর একাধিক জায়গায় ফোন ও খোঁজাখুঁজি করার পর সেই রাত্রে আর তার খোঁজ পাওয়া যায় না। পরের দিন সকাল থেকে শুরু হয় আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজখবর।

তাতেও তার সন্ধান না মেলায় তার পরিবারের বাবা – মা ২রা মার্চ সন্ধ্যার পর দারস্ত হয় বসিরহাট থানায় ।সেখানে লিখিত অভিযোগ করে ।সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ।গত এক মাস ধরে বসিরহাট পুলিশ জেলার(Bashirhat Police Diatrict) বিভিন্ন থানায় এলাকায় তার ছবি পোস্ট করে খোঁজ চালাচ্ছিল।দুজনকে জিজ্ঞাসাবাদ করেছিল থানায় ডেকে ।মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বাদুড়িয়া থানার বাজিতপুর ইছামতি নদীর(Ichamoti River) ফেরিঘাট সংলগ্ন মৃতদেহ জলে ভাসতে দেখে নৌকার যাত্রী থেকে মাঝি মোল্লারা খবর দিলে পুলিশ আসলে জানতে পারে গত এক মাস ধরে বসিরহাট থানার পশ্চিমপাড়া এলাকায় নবম শ্রেণীর ছাত্রী নিখোঁজ ছিল নাফিসা সুলতানা(Nasifa Sultana), সেটি তার মৃতদেহ।

একদিকে পুলিশকে খবর দেয় অন্যদিকে নিখোঁজ ছাত্রীর পরিবারের কে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাঁরা মেয়েকে সনাক্ত করে । সেই নিখোঁজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। বাবা-মা’ র বকুনিতে আত্মহত্যা না কেউ আত্মহত্যাও প্ররোচনা দিয়েছিল সেটাও তদন্তকারীরা খতিয়ে দেখে নিতে চাইছে। ছাত্রীর মৃতদেহ উদ্ধার হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে পড়েছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান