স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

স্কুল যাওয়ার নাম করে ঘুরতে বেরিয়েছিল তিন কিশোরী, একজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী বাকি দুইজনের মধ্যে একজন সপ্তম এবং অন্যজন নবম শ্রেণির পড়ুয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল যাওয়ার নাম করে ঘুরতে বেরিয়েছিল তিন কিশোরী, একজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী বাকি দুইজনের মধ্যে একজন সপ্তম এবং অন্যজন নবম শ্রেণির পড়ুয়া। অভিযোগ, ঘুরতে গিয়ে এক যুবকের খপ্পরে পড়ে তিন কিশোরী, যাঁকে পাচারকারী বলে সন্দেহ। কোনক্রমে যুবককে ফাঁকি দিয়ে শিয়ালদহ স্টেশনে পালিয়ে আসে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বাকি দুইজনের এখনও খোঁজ নেই। ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে শনিবার তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আর বাকি পড়ুয়াদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তাঁরা তিনজনেই বেলডাঙার বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, গত শুক্রবার (২৪ জুলাই) স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল বেলডাঙার ওই তিন ছাত্রী। কিন্তু স্কুলে না গিয়ে তাঁরা ট্রেনে চেপে লালবাগে ঘুরতে যায়। সেখানে মতিঝিল পার্কে ঘোরাঘুরির সময়েই তাঁদের সঙ্গে এক অচেনা যুবকের আলাপ হয়। এরপর সে তাঁদের কলকাতায় ঘোরানোর প্রলোভন দেখায়। সেই টোপে পড়েই শিয়ালদহগামী ট্রেনে উঠে পড়ে ওই তিন কিশোরী।

অভিযোগ, শিয়ালদহ স্টেশনে পৌঁছনো মাত্রই সেই যুবক তিন ছাত্রীকে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। বিষয়টি জানতে পেরেই ভয়ে শিউরে ওঠে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তখনই সে সুযোগ বুঝে যুবকের নজর এড়িয়ে শিয়ালদহ স্টেশনের অন্য একটি প্ল্যাটফর্মে পালিয়ে আসে। এক মহিলা যাত্রীর কাছে গিয়ে সাহায্য চায়। বিষয়টি আঁচ করতে পেরে ওই মহিলা মেয়েটিকে নিয়ে ট্রেনে উঠে পড়ে।

ওই মহিলার কথায়, তিনি ভগবানগোলার কুলগাছির বাসিন্দা।কলকাতায় ডাক্তার দেখাতে এসেছিলেন। শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরার জন্য শিয়ালদহ স্টেশনে লালগোলা প্যাসেঞ্জার ধরার অপেক্ষায় ছিলেন। ঠিক সেই সময়েই স্কুল ইউনিফর্ম পরা ওই মেয়েটিকে দেখতে পান তিনি। কিশোরী তাঁর কাছে কাঁদতে কাঁদতে সাহায্য চায়। তখন তিনি আর সাতপাঁচ কিছু না ভেবে ট্রেনে উঠে নিজের গ্রামে চলে যান। শনিবার সকালে কিশোরীকে ভগবানগোলা থানার পুলিশের হাতে তুলে দেন। সেখান থেকে বেলডাঙা থানায় খবর দেওয়া হয়। আর কিশোরীর অভিভাবকেরা সেখানে পৌঁছে তাঁদের মেয়েকে নিয়ে যান। কিন্তু অন্য দুই ছাত্রী এবং অভিযুক্ত যুবককে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাঁদের অনুসন্ধান চলছে।

 

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই