বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী সপ্তাহের বুধবার থেকেই কলকাতায় শুরু হচ্ছে ঝড়-বৃষ্টি। একইসঙ্গে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলেও হবে কালবৈশাখী ও বৃষ্টি। এর জেরে তাপমাত্রা কিছুটা কমবে। তবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার রাত থেকেই ঝড়-বৃষ্টি শুরু হবে কলকাতায়(Kolkata)। বৃহস্পতিবার এবং শুক্রবার শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। একইসঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে, কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের(South Bengal) বাঁকি জেলাগুলিতে শনিবার থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাবে ।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ওই সমস্ত জেলায় ঝড়ো হওয়ার সর্তকতা জারি করা হয়েছে।

গরমে স্বস্তি মিলছে না আপাতত। বৃষ্টির সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে গরমের অস্ত্বস্তি জারি থাকবে। অস্বস্তিকর গরম বৃষ্টি হলেও জারি থাকবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এদিকে উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত এই তিন জেলায় বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ো হওয়ার সর্তকতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) তথ্য অনুযায়ী, দক্ষিণ উপকূলীয় ওড়িশা এবং আশেপাশের অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ।সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। এছাড়া একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। উত্তরবঙ্গ(North Bengal) এবং দক্ষিণের কিছু জেলায় এর জন্যই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ গড়ে উঠবে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও তাপমাত্রা হেরফের হবে না। তবে ঝড় – বৃষ্টির কারণে বৃহস্পতি ও শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে। অন্যদিকে, সিকিমে একটানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে পাহাড়ি রাস্তায় ধ্বস নেমেছে। পর্যটকরা আটকে রয়েছেন। যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট