গঙ্গায় মাছ ধরতে গিয়ে তোলা না দেওয়ায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত জেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুতনী: গঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে নদীর মধ্যেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক জেলে। নদীতে মাছ ধরতে গেলে দিতে হবে তোলা এমনই গুরুতর অভিযোগ। বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ জেলেকে।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার ভূতনী থানার (Bhutni P.S.)বাগডোগরা এলাকায় গঙ্গা নদীর মধ্যে।ঘটনার সূত্রে জানা যায় স্থানীয় যুবক বিষ্ণু মাহাতো একজন মৎস্যজীবী। নদীতে মাছ ধরে দিন যাপন করেন। অভিযোগ রবিবার ভোর রাতে স্থানীয় গঙ্গা নদীতে নিজের নৌকা নিয়ে মাছ ধরতে যায়। সেই সময় অন্য একটি নৌকাতে বেশ কিছু দুষ্কৃতী তার নৌকা থামিয়ে তার কাছে জোরপূর্বক টাকা চাই।। তোলা না দিলে নদীতে মাছ ধরতে দিবে না এমন হুমকি দেয়।

এরপরই ওই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বন্দুক ও ধারালো অস্ত্র দিয়েও মারধর করেছে বলে অভিযোগ করেন এই আহত যুবক। বিষ্ণু মাহাতো (Bishnu Mahato)নামের ওই যুবক দুষ্কৃতীদের হাত থেকে কোনরকম প্রানে বেছে গ্রামে ও পরিবারের লোককে ঘটনা জানাই এর পরেই তড়িঘড়ি ওই যুবককে ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়। আহত যুবকের বাড়ি ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঘেধনটোলা গ্রামে। মারধরের পর ওই মৎস্যজীবীর মাছ ধরার জাল সহ অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ।

ঘটনায় বেশ কিছু দুষ্কৃতীদের নামে ভূতনি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে আহত যুবকের পক্ষ থেকে।নদীর মধ্যে মাছ ধরতে গিয়ে দুষ্কৃতীদের ট্যাক্স বা তোলা দেওয়ার ঘটনা যাতে বন্ধ হয় এমনই দাবি তুলেছে আহত যুবক এবং তার পরিবারের লোকজন। পুলিশ যাতে ঘটনার সঠিক তদন্ত করুক এমনটা দাবি জানাচ্ছে তারা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের