নিউ ফরাক্কার পর সামশেরগঞ্জ! ভারী বৃষ্টিতে ধস নেমে বিপর্যস্ত রাস্তাঘাট, যান চলাচল ব্যহত

নিউ ফরাক্কার পর সামশেরগঞ্জ! ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেরও একাধিক জেলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউ ফরাক্কার পর সামশেরগঞ্জ! ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেরও একাধিক জেলা। আজ, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নিউ ফরাক্কা ও তিলপাড়ার মাঝে রেললাইনে ধস নামায় থেমে যায় একাধিক দুরপাল্লার ট্রেন। যার ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এবার রাতভর বৃষ্টির কারণে বিপর্যস্ত মুরশিদাবাদের সামশেরগঞ্জের একাধিক রাস্তা। স্বভাবতই এমন অবস্থার কারণে ব্যস্ত সময়ে থমকে গিয়েছে যান চলাচল। রাতভর টানা বৃষ্টিতে এদিন সকালে সামশেরগঞ্জের ডাকবাংলা–পাকুড় রোডে বড়সড় ধস নামে। যার ফলে বসে গিয়েছে পল্টন ব্রিজ-সংলগ্ন রাস্তার একাধিক অংশ। অ্যাম্বুল্যান্স-সহ কোনও যানবাহন সেখান দিয়ে যেতে পারছে না। সকল যানবাহন মাঝ রাস্তায় আটকে পড়েছে।

অবস্থা এমন দাঁড়িয়েছে যে, হেঁটেও রাস্তা পারাপার করা সম্ভব হচ্ছে না। এছাড়া টানা বৃষ্টিতে ধুলিয়ান–পাকুড়গামী গুরুত্বপূর্ণ সড়কের একাধিক অংশও বিপর্যস্ত হয়ে পড়েছে। আটকে গিয়েছে যান চলাচল। যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে সামশেরগঞ্জ থানার পুলিশ এবং ডাকবাংলো সাব-ট্র্যাফিক গার্ডের পুলিশ। যান নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষদের নিরাপদে চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করছেন তাঁরা। তবে এই বিষয়ে স্থানীয়দের অভিযোগ, টানা কয়েকদিন বৃষ্টি হলেই ধস নেমে সামশেরগঞ্জের এই বড় বড় রাস্তাগুলি বিপর্যস্ত হয়। যার ফলে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। প্রশাসনকে রাস্তাঘাট ঠিক করার কথা বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি।

এবারে সেই সমস্যা দ্বিগুণ হয়েছে। বিশেষ করে, রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সগুলি আটকে পড়ার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। তাই তাঁরা দ্রুত রাস্তা মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। টানা ভারী বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে ধসের খবর পাওয়া গিয়েছে। মুর্শিদাবাদ জেলারই দুই জায়গায় এ দিন সকালে ধস নেমেছে। নিউ ফরাক্কা জংশন স্টেশন থেকে হাওড়ার দিকে যাওয়ার পথে ফরাক্কা ও তিলডাঙা স্টেশনের মাঝে রেললাইনে ধস নামায় আটকে পড়ে হাওড়াগামী একাধিক ট্রেণ। গতকাল ভারী বৃষ্টিতে দার্জিলিংয়ের টয় ট্রেনের লোকো শেড ভেঙে ৬ জন রেলকর্মী আহত হন।

 

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ