সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

এবার টুলুর আরও একটি বিলাসবহুল বাড়ির খোঁজ পেল পুলিশ। সূত্রের খবর, শান্তিনিকেতনের সোনাঝুরি সংলগ্ন এলাকায় অবস্থিত ওই বিলাসবহুল বাগানবাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের কুখ্যাত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আর কত সম্পত্তি রয়েছে, তা ঘিরে ক্রমশ বাড়ছে রহস্য। ইতিমধ্যেই তাঁর কোটি কোটি টাকার বিলাসবহুল সম্পত্তির হদিশ পেয়েছে পুলিশ। সম্পত্তির উৎস খোঁজার চেষ্টা করছে পুলিশ। এবার শান্তিনিকেতনের সোনাঝুরি সংলগ্ন এলাকায় অবস্থিত এক বিলাসবহুল বাগানবাড়িতে তল্লাশি চালিয়ে তিন টুলু ঘনিষ্ঠকে আটক করল পুলিশ। তাঁরা সকলেই টুলু মণ্ডল ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

পুলিশের নজর এড়িয়ে ওই বিলাসবহুল বাড়িতে কী কাজকর্ম চলত সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যাতে টুলুর গোপন সম্পত্তির আরও খোঁজ পাওয়া যায়। ইতিমধ্যেই ওই বাড়ির উল্টোদিক থেকে কয়েকটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। টুলু মণ্ডলের বিপুল সাম্রাজ্যের উৎস কোথায়, তা জানতে তদন্তের গতি বাড়িয়েছে পুলিশ। সম্প্রতি টুলুর এক আত্মীয়ের বাড়ি থেকেও বিপুল টাকা উদ্ধার হয়েছে। টুলুর অন্য ঘনিষ্ঠদেরও সম্পত্তির হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে সোনাঝুরি সংলগ্ন ওই বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে টুলু ঘনিষ্ঠ তিনজনকে আটক করল পুলিশ।

এদিন অভিযানের সময়ে বাড়িতে ঢুকেই একেবারে চমকে উঠেছিলেন তদন্তকারী আধিকারিকরা। বাড়িটা দামি দামি আসবাবপত্র দিয়ে একেবারে সাজানো-গোছানো ছিল। আসলে টুলুর বিশাল সম্পত্তির খোঁজ সামনে আসতেই তিনজন সেখানে গা ঢাকা দিয়েছিলেন। তবে গোটা কেলেঙ্কারির সঙ্গে তাঁদের কী যোগ রয়েছে, তা জানতেই পুলিশ তিনজনকে দফায় দফায় জেরা করছে। অন্যদিকে তল্লাশি চালানোর সময় ওই বাড়ির ঠিক উল্টোদিকে একটি ঘেরা জায়গা থেকে বেশ কয়েকটি দামি গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িগুলো টুলুর শ্যালক সামসুর আলমের বলে পুলিশ জানিয়েছে।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ