মাংস বিলি করে বিতর্কের মুখে বিজেপি প্রার্থী তথা বিধায়ক

পুরুলিয়ার বুকে বিজেপি প্রার্থী তথা স্থানীয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে ভোটারদের মধ্যে মাংস বিলি করার অভিযোগ উঠল। যদিও সেই ওই বিধায়ক গোটা বিষয়টিকে রাজ্যের শাসক দলের চক্রান্ত বলে দাবি করেছেন। কিন্তু ঘটনার ছবি সংবাদমাধ্যমের হাতে চলে আসায় অস্বস্তিতে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। 

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রতিটি রাজ্যে সব নির্বাচনেই প্রায় প্রতিটি দলের প্রার্থীদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। সেই সব অভিযোগের মধ্যে থাকে ভোটারদের হুমকি, ধমকি, প্রতিশ্রুতি বিলির পাশাপাশি নগদ টাকা বা দামী জিনিস এমনকি মদ বা মাংস খাওয়ার জন্য টাকা দেওয়ার মতো ঘটনাও। এইসব ঘটনা নিয়ে শোরগোল হয় ঠিকই, কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে সিংহভাগ ক্ষেত্রেই তা ধামাচাপা পড়ে যায়। বাংলার বুকেও এই ধরনের ঘটনা স্থানীয় নির্বাচন থেকে শুরু করে লোকসভা বা বিধানসভা নির্বাচনেও সামনে আসে। এখন যখন রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনী দামামা বেজে গিয়েছে, প্রচার তুঙ্গে উঠেছে ঠিক তখনই পুরুলিয়ার বুকে বিজেপি প্রার্থী তথা স্থানীয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে ভোটারদের মধ্যে মাংস বিলি করার অভিযোগ উঠল। যদিও সেই ওই বিধায়ক গোটা বিষয়টিকে রাজ্যের শাসক দলের চক্রান্ত বলে দাবি করেছেন। কিন্তু ঘটনার ছবি সংবাদমাধ্যমের হাতে চলে আসায় অস্বস্তিতে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। 

জানা গিয়েছে, পুরুলিয়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডের খাজুড়িয়ায় রবিবার সকালে ভোটারদের মধ্যে কেজি-কেজি মাংস বিলি করে গেরুয়া শিবির। তৃণমূল সহ বাম ও কংগ্রেসের অভিযোগ, ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী এলাকারই বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ওই মাংস বিলি করেছেন ভোটারদের কাছ থেকে ভোট আদায় করার জন্য। এদিন সকাল ১০টা নাগাদ খাজুড়িয়া এলাকায় প্রচারে গিয়েছিলেন সুদীপবনাবু। অভিযোগ, সেখানে ভোটারদের মন পেতে মাংস বিলি করেন তিনি। এক-একজন ভোটারকে ব্যাগ ভরতি মাংস নিয়ে যেতে দেখা যায়। ভোটারদের দাবি ওই মাংস সুদীপবাবুই দিয়েছেন। মাংস বিলির সেই ঘটনা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘটনা হচ্ছে যে বিজেপি, দেশজুড়ে বার বার নিরামিষ খাওয়ার ধুয়ো তোলে সেই দলেরই প্রার্থীর বিরুদ্ধে এখন মাংস বিলির অভিযোগ ওঠায় কার্যত মুখ পড়ছে নরেন্দ্র মোদির দলের।

ঘটনার জেরে পুরুলিয়া পুরসভার প্রশাসক নবেন্দু মাহালি জানিয়েছেন, ‘বিধানসভা নির্বাচনের সময় ভোট কিনতে মদ-মাংস বিলি করেছেন বিজেপি প্রার্থী। ভোটারদের পিকনিক করতে টাকাও দিয়েছেন। এদিন মাংস বিলি করছেন বলেও খবর পেয়েছি। এটাই ওঁর সংস্কৃতি। কিন্তু এভাবে ভোট পাওয়া যাবে না। আগামিকালই নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হবে।’ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে সুদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘মাংস বিলির অভিযোগ একেবারে ভিত্তিহীন। আমি এভাবে ভোটারদের প্রভাবিত করি না। আমরা কাজ দিয়ে ভোটারদের প্রভাবিত করি।’ ঘটনার জেরে জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক রাহুল মজুমদার জানিয়েছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।   

শাড়ি তৈরির পাওয়ারলুম মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত যুবক, চাঞ্চল্য শান্তিপুরে

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ