‘দিনহাটা উপনির্বাচনে বিজেপি শূন্য পাবে’

আগামী ৩০ অক্টোবর ভোট রয়েছে দিনহাটায়। পরাজিত প্রার্থী উদয়ন গুহর ওপরেই ভরসা করেছেন তৃণমূল নেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ভবানীপুরের উপনির্বাচনে রেকর্ড ভোটে জেতার পরই বাকি চার কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটায় প্রার্থী হিসাবে প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর নামই ঘোষণা করেন তিনি। আর তারপরই উদয়ন গুহ দাবি করলেন, দিনহাটায় উপনির্বাচনে বিজেপি শূন্য পাবে।

ভবানীপুর-সহ সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে জয়ের উল্লাস এদিন ছড়িয়ে পড়ে কোচবিহারেও। উদয়ন গুহর নেতৃত্বে চলল সবুজ আবির খেলা। আতসবাজি পুড়িয়ে রীতিমতো উৎসবের মেজাজে মেতে উঠলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এই বিধানসভা এলাকায় গত বিধানসভা নির্বাচনে মাত্র ৫৭ ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন উদয়ন গুহ। তবে জয়ী প্রার্থী নীতিশ প্রামাণিক বিধায়ক পদ ত্যাগ করায়, এই কেন্দ্রেও উপনির্বাচন হবে। আগামী ৩০ অক্টোবর ভোট রয়েছে দিনহাটায়। পরাজিত প্রার্থী উদয়ন গুহর ওপরেই ভরসা করেছেন তৃণমূল নেত্রী।

এদিন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, ‘আমাকে যে দল প্রার্থী করবে তা আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। তিনি কথা রেখেছেন। এই উপনির্বাচনে বিজেপি শূন্য দিনহাটা করার ডাক দিয়েছেন তিনি। আমরা তা সফল করে দেখাব।’ যদিও বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভা রায় বলেন, ‘দিনহাটা বিধানসভা কেন্দ্রে গতবারের তুলনায় এবার আমরা বিপুল ভোটে জিতব।’

খড়দা, গোসাবা, শান্তিপুরের সঙ্গেই দিনহাটা বিধানসভা কেন্দ্রে ৩০ অক্টোবর উপনির্বাচন। ২ নভেম্বর ফলাফল ঘোষণা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ৩১৬ টি বুথে হবে ভোট৷ এই কেন্দ্রের মোট ভোটার ২ লক্ষ ৯৮ হাজার ৫২ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৯১৫ এবং মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ১৩৭।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের