এই মুহূর্তে




বোলপুরে মানসিক অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি BLO

নিজস্ব প্রতিনিধি ,বোলপুর: আবারো কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেন এক বি এল ও। বোলপুর শ্রীনিকেতন ব্লকের লোহাগড়ের ১৭৮ নম্বর বুথের বি এল ও(BLO) গোলাম নেহেরু মন্ডল। গত কয়েকদিন থেকেই একটানা এস আই আর এর কাজ করছেন তিনি। সারাদিন কাজ করতে হচ্ছে, এমনটাই অভিযোগ পরিবারের। সঙ্গে রয়েছে মানসিক চাপও। ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়েন তিনি এমনটাই অভিযোগ। রবিবার অসুস্থ হয়ে পড়ার পর তাকে বোলপুর মহকুমা হাসপাতালে(Boalpur Hospital) ভর্তি করা হয়। অসুস্থ বিএল ও’র স্ত্রী সোনওয়ারা খাতুনের নির্বাচন কমিশনের কাছে আর্জি তার স্বামীকে BLO ‘ র কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। গত বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কালনার এক প্রশিক্ষণ কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন বিএল ও রিঙ্কু মজুমদার।

সহকর্মীরা তাকে কালনা মহাকুমা হাসপাতালে(Kalna Hospital) নিয়ে যান। পূর্ব বর্ধমানের মেমারিতে অসুস্থ হয়ে বি এল ও নমিতা হাঁসদার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের অভিযোগ কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় তার। ৪ নভেম্বর থেকে রাজ্যে বাড়ি বাড়ি এস আই আর(SIR) ফর্ম বিলি করা হয়। ফর্ম ঠিকমত পূরণ করা হচ্ছে কিনা তাও দেখতে হচ্ছে তাদের। মৃত ভোটারদের চিহ্নিতকরণও করতে হচ্ছে। পাশাপাশি সবটা দেখে নিয়ে ফর্ম কালেক্ট করে অনলাইনে ডেটা এন্ট্রি তাদেরই করতে হবে।

শনিবার শিলিগুড়িতে BLO দের প্রশিক্ষণ ছিল। সেখানে অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখান। এই চাপ অমানবিক বলে অভিযোগ তাদের। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটেও এক বি এল ও অসুস্থ হয়ে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে যান চিকিৎসা করাতে। গত কয়েকদিন ধরেই বিভিন্ন জেলায় বিএল ওদের অতিরিক্ত কাজের চাপের অভিযোগ সামনে আসছে। শিলিগুড়ি থেকে হাওড়া বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান বি এল ওদের একাংশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ