ইটাহারে জাতীয় সড়কের পাশ থেকে তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

শনিবার সকালে ইটাহারের ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। খুন বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কর্মীর (TMC Worker) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ইটাহারের বাসতোপ গ্রামে। শনিবার সকালে ইটাহারের ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তাঁকে খুন করে কেউ ফেলে গিয়েছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম কাশেম শেখ। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের গটলুর বাসিন্দা তিনি। স্থানীয়রা জানান, কাশেম শেখ দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তিনি গটলু বুথ এলাকায় কাজ করেছেন। আচমকা শুক্রবার রাত থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কাশেমের কোনও খোঁজ না পেয়ে চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকজন। রাতভর কাশেমের খোঁজে চলে তল্লাশি। স্থানীয় এলাকায় বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ শুরু করেন প্রতিবেশীরা। কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি কাশেমের। অবশেষে শনিবার সকালে বাসতোপ গ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই খবর তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছতে তড়িঘড়ি পরিবারের লোকজন ঘটনাস্থলে যায়। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন শনিবার দলের কর্মীর দেহ উদ্ধারের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন। এই ঘটনা নিয়ে বিধায়ক এদিন দাবি করেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। টাকাপয়সা সংক্রান্ত বিবাদেই খুন হয়েছেন তৃণমূল কর্মী কাশেম শেখ। পুলিশ সুপার সানা আখতার জানান, খুন হয়েছেন কাশেম শেখ, তবে কীভাবে তিনি খুন হলেন, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধারাল কোনও অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তাঁকে।

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ