এই মুহূর্তে




বনগাঁয় গরু পাচার চক্রে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার বিজেপি নেতা

নিজস্ব প্রতিনিধি বনগাঁ: এবার গরু পাচারের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা।ধৃতের নাম পরিতোষ মহালদার। ধৃত ব্যক্তি বনগাঁ দক্ষিণের বিজেপি নেতা বলে পরিচিত। পুলিশ সূত্রে খবর, ২০১৭ সালে একটি গরু পাচার মামলার তদন্তে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃত বিজেপি নেতাকে বনগাঁ মহকুমা আদালতে(Banga Court) পেশ করে পুলিশ। সীমান্তে গরু পাচার তদন্তে এর আগে একাধিক জন গ্রেফতার হয়েছেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এই অপরাধের তদন্ত করছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ সীমান্ত দিয়ে যে গরুগুলি পাচার হয় তাতে যুক্ত ধৃত বিজেপি নেতা এমনটাই দাবি পুলিশের।

সেই মামলাতে এত বছর পর তাকে গ্রেফতার করে পুলিশ। বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ এর দাবি ২০১৭ সালে পরিতোষ তৃণমূলের যুক্ত ছিলেন। এই ধরনের গরু পাচারের সঙ্গে তৃণমূল নেতারা যুক্ত থাকে।ধৃত ব্যক্তি বিজেপি করেন কিনা তা তিনি সঠিকভাবে জানেন না। অপরদিকে তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন ২০১৭ সালে গরু পাচার চক্রে এই বিজেপি নেতার নাম ছিল এই ঘটনার পর প্রমান হচ্ছে বিজেপির লোকেরাও গরু পাচারের সঙ্গে যুক্ত।

তবে এই গরু পাচার চক্রের সঙ্গে ধৃত বিজেপি নেতার পাশাপাশি আর কারা যুক্ত রয়েছে তা জানতে আদালতে পেশ করে পরিতোষ মহলদারকে হেফাজতে নিয়েছে বনগাঁ পুলিশ(Bonga Police)।সীমান্ত এলাকায় গরু পাচার সহ সব ধরনের চোরা চালান রুখতে নজরদারি জোরদার করেছে বিএসএফ। সীমান্তবর্তী এলাকায় তাদের নজরদারির ক্ষেত্র বাড়ানো হয়েছে। এর পাশাপাশি সীমান্তল লাগোয়া থানা গুলির পুলিশ অফিসারদের নিরাপত্তার জোরদার করার কাজে লাগানো হয়েছে। বসানো হয়েছে অতিরিক্ত ক্লোজ সার্কিট ক্যামেরা। লাগানো হয়েছে জোরালো আলো।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিংড়িঘাটার মেট্রো নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, বেরিয়ে আসবে কি রফাসূত্র?‌

বারাসতে উপেক্ষিত সাহিত্য সম্রাট, যত্নের অভাবে ‘বঙ্কিম ভিলা’র ভগ্নদশা

ঘাসফুল ছেড়ে পদ্মফুলে! সরকারের সমালোচনা করে জল্পনা বাড়ালেন‌ নন্দকুমারের তৃণমূল বিধায়ক

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ