এই মুহূর্তে

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত এগোতে বৈঠক, অনুপ্রবেশ ঠেকাতে জোরদার অভিযান

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ ও বনগাঁ: ভারত-বাংলাদেশ সাম্প্রতিক অশান্তির আবহে এই দেশে অবৈধভাবে অনুপ্রবেশ এবং বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে একযোগে অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। তার ফলে অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে গ্রেফতার হচ্ছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী প্রচুর বাংলাদেশি নাগরিক। এরই মধ্যে শুক্রবারের পর শনিবার ফের মুর্শিদাবাদ(Murshidabad) জেলায় গ্রেপ্তার হলেন এক বাংলাদেশি নাগরিক । শুক্রবার জলঙ্গী থানা এলাকা থেকে ৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল ।

শনিবার মুর্শিদাবাদের রানিতলা থানায় এলাকায় বিএসএফের (BSF)৭৩ নম্বর ব্যাটালিয়নের জওয়াদের হাতে গ্রেপ্তার হলেন আরোও এক বাংলাদেশি নাগরিক। ধৃত ওই অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই রানিতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।ধৃত ব্যক্তিকে শনিবার লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়েছে পুলিশের তরফ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই বাংলাদেশি নাগরিকের নাম সুমন বিশ্বাস। তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়।এদিকে সীমান্তের জমি অধিগ্রহণ সহ কাঁটাতার দেওয়া নিয়ে বৈঠকে জেলাশাসক ,বিএসএফ, পুলিশ ও জনপ্রতিনিধিরা ।

ভারত বাংলাদেশ একাধিক সীমান্ত এলাকায় কাঁটাতার নেই।বনগাঁ গাইঘাটা, পেট্রাপোল, বাগদা, স্বরূপনগর সীমান্তের একাধিক এলাকায় জমিজটের কারণে থমকে রয়েছে সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ। ইতিমধ্যে গাইঘাটা, পেট্রোল,বাগদা, স্বরূপনগর এলাকায় জমি অধিগ্রহণের কাজ শুরু হলেও কিছু কিছু জায়গায় জমি সংক্রান্ত সমস্যার কারনে তা থমকে রয়েছে। অশান্ত বাংলাদেশ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত এলাকার জমি অধিগ্রহণের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। তারপরই বনগাঁ মহকুমা শাসকের দফতরে উত্তর ২৪ পরগনা জেলাশাসক(DM), বিএসএফ, পূর্ত দপ্তর, ভূমি রাজস্ব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। এদিন উপস্থিত রয়েছেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, বনগাঁ পুলিশ সুপার দীনেশ কুমার, বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকরা সহ সরকারি আধিকারিকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ