বুনিয়াদপুর এলাকায় চরম উদ্দীপনার মধ্যে দিয়ে এই প্রথম রথযাত্রার সূচনা হল

Share:

নিজস্ব প্রতিনিধি, বুনিয়াদপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত জোড়দীঘি দাশুল ২নং ব্রজপল্লবপুর গ্রাম পঞ্চায়েতের(Brajapallabpur Panchayet) এই দাশুল গ্রামে এ বছর প্রথম দাশুল উত্তর লক্ষীপুর রথ কমিটির উদ্যোগে রথযাত্রার সূচনা হল। কমিটির তরফে জানানো হয়েছে রথ বানাতে আনুমানিক প্রায় ২ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। লোহার কাঠামতে তৈরি করা হয়েছে এই রথ। শুক্রবার সকাল থেকেই এই রথ কমিটির রথ যাত্রার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, বংশীহারি পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, ব্লক উন্নয়ন সমষ্টি উন্নয়ন আধিকারিক  সুব্রত বাউল।

বংশীহারী দাশুল উত্তর লক্ষীপুর রথযাত্রা কমিটির উদ্যোগে দাশুল এলাকার মানুষদের জন্য প্রসাদের আয়োজন করা হয়। সহজসাধিক মানুষ প্রসাদ পান। পাশাপাশি এই উত্তর লক্ষীপুর এলাকার এই রথযাত্রাকে কেন্দ্র করে ৮ থেকে ৮০ সকলে মেতে উঠেছেন। বিডিও(BDO) সুব্রত বাউলের হাত ধরেই এই দাশুল উত্তর লক্ষীপুর এলাকায় রথযাত্রার শুভ সূচনা হয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে দাশুল উত্তর লক্ষ্মীপুর এলাকায় মেলা বসেছে। পাশাপাশি সমস্ত এলাকার মানুষ সহ বুনিয়াদপুরে প্রচুর মানুষ এই মেলা ও রথযাত্রায় উপস্থিত হয় এবং রথের দড়ির টেনে নিজেদের পুণ্য কামনা করেন উপস্থিত ভক্তরা।

রথযাত্রা কমিটির তরফে জানানো হয়েছে আগামী বছর আরো নতুনভাবে ও আরো অনেক কিছু সংযোজিত করা হবে দাশুল উত্তর লক্ষীপুর এই রথযাত্রার কমিটির তরফে। আর তারই অপেক্ষায় জোড়দিঘী দাশুল উত্তর লক্ষীপুরের বাসিন্দারা। পাশাপাশি এদিন রথ যাত্রার মেলাতে উপস্থিত সকলকে গরম জিলিপি ও পাপড় খেতে দেখা যায়। রথযাত্রা মেলাকে কেন্দ্র করে সকলেই মেতে উঠেছে আনন্দে।
‎

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

নৌকাডুবিতে মৃত একই পরিবারের ১৩ শিশু, জেলাশাসককে জড়িয়ে ধরে কাঁদলেন অভাগা মা’য়েরা

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২