এই মুহূর্তে




SIR প্রক্রিয়া চলাকালীন,বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দিল ভারত সরকার

নিজস্ব প্রতিনিধি,শ্যামনগর:এরাজ্যে SIR প্রক্রিয়া চলাকালীন CAA এর মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দিল ভারত সরকার। এরা হলেন,শ্যামনগরের বাসিন্দা সুধীর কুমার দাস এবং তার ভাই সুনীল চন্দ্র দাস । ওপার বাংলায় ধর্মবিদ্বেষের কারণে অত্যাচারিত হয়ে এই দুই ভাই পরিবার সমেত ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে এদেশে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু এ দেশের নাগরিকত্ব না থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল তাদের। কিন্তু বর্তমানে ভারত সরকারের CAA এর মাধ্যমে এ দেশের নাগরিকত্বের আবেদন জানান তারা। আবেদন জানানোর কয়েক দিনের মধ্যেই তারা এদেশের নাগরিকত্ব পেয়ে যান। ফলে বেজায় খুশি তারা।

এ দেশের নাগরিকত্ব পেয়ে এবং যারা সি এ এ নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভুল বলে তাদের মতো মানুষকে আশ্বস্ত করেন ওই পরিবারের সদস্যরা। বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে চরম সংঘাত চলছে বিরোধীদের সঙ্গে কেন্দ্রে থাকা বিজেপি সরকারের। SIR প্রক্রিয়া চালু হতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সীমান্তে ভিড় জমাচ্ছেন প্রতিদিন ওপার বাংলায় যাওয়ার জন্য। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় CAA তে আবেদন যাতে কেউ না করে তার জন্য আবেদন জানিয়েছেন।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যদি কেউ ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করে তাহলে সরকার ১০ দিনের মধ্যে সেই নাগরিকত্ব দেবে আবেদনকারীকে। এক্ষেত্রে নাগরিকত্ব পাওয়া শ্যামনগরের দুটি পরিবার জানিয়েছেন কোন রকম বাংলাদেশি ডকুমেন্টস ছাড়াই তারা ভারতের নাগরিকত্ব পেয়েছেন। তাদের নাগরিকত্ব পেতে ৪৬ দিন সময় লাগলেও, বর্তমানে এই আবেদন করলে ১০ দিনের মধ্যে নাগরিকত্ব মিলছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভাগীরথীর জলে পড়ে গিয়েছিল টাকা, তুলতে গিয়ে পা ফসকে তলিয়ে গেলেন বৃদ্ধ

ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার প্রতারণা, বিক্ষোভে সামিল ৪০০-র বেশি গ্রাহক

প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর

পুরুলিয়ায় ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা, দক্ষিণের ৮টি জেলায় দ্রুত নামবে পারদ

এসআইআরে ভুল তথ্য দিলে সাত বছরের জেলের ঘানি টানানোর হুমকি নির্বাচন কমিশন

শহরে ফিরেই অসুস্থ গায়ক নচিকেতাকে দেখতে হাসপাতালে মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ