দুর্যোগের কবলে পড়লে ফোন করুন, এই নম্বরে করতে পারেন হোয়াটসঅ্য়াপও

নবান্নের পাশাপাশি রাজ্যের সমস্ত রিজিওনাল অফিসে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সাধারণ মানুষ কোনও সমস্যায় পড়লে তাঁরা যোগাযোগ করতে পারবেন টোল ফ্রি নম্বর ১৯১২১-এ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গল এবং বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিরাতের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে আবারও জল জমতে পারে বেশ কিছু এলাকায়। ফলে বিপদের সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ। সেই কথা মাথায় রেখেই এবার নবান্নের তরফে জানিয়ে দেওয়া হল কন্ট্রোল রুমের নম্বর। দুর্যোগের কবলে পড়লে ফোন করে জানাতে পারবেন সমস্যার কথা। প্রয়োজনে হোয়াটসঅ্যাপও করতে পারবেন।

গত কয়েকদিন জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই জন্যই পদক্ষেপ করল নবান্ন। ইতিমধ্যেই এসএমএস দিয়ে রাজ্যের মানুষকে সতর্কবার্তা পাঠানো হচ্ছে। একইসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে কন্ট্রোল রুমের নম্বর। নবান্নের পাশাপাশি রাজ্যের সমস্ত রিজিওনাল অফিসে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সাধারণ মানুষ কোনও সমস্যায় পড়লে তাঁরা যোগাযোগ করতে পারবেন টোল ফ্রি নম্বর ১৯১২১-এ। এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সমস্যার কথা জানানো যাবে। সেক্ষেত্রে দু’টি নম্বর দেওয়া হয়েছে। সেগুলি হল ৮৯০০৭৯৩৫৯০ ও ৮৯০০৭৯৩৫০৪। এছাড়াও রাজ্যজুড়ে ১৮৮৯ টি মোবাইল ভ্যান প্রস্তুত রাখা হয়েছে প্রশাসনের তরফে।

বিদ্যুৎ সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে যোগাযোগ করতে হবে ৯১৪৭১১৪৪৩৭ ও ৯১৪৭১০৫৩৯৮ নম্বরে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, ২৪ ঘণ্টা জরুরি ভিত্তিতে রাজ্যের বিভিন্ন জেলায় সাব স্টেশনগুলিতে বিদ্যুৎবিভাগের কর্মীদের মোতায়েন করা হয়েছে। তবে ট্রান্সফর্মার, ফিডার বক্স, সাব-স্টেশানে জল জমে থাকলে সেখানে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কন্ট্রোল রুম সহ যাবতীয় আয়োজন খতিয়ে দেখেছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর থেকেই ফের বিদ্যুৎভবনে এসে পরিস্থিতির খতিয়ে দেখবেন।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব