১২বছরে ধরে মা চণ্ডী দেবীর ভক্তদের সেবা করে আসছেন পরিযায়ী শ্রমিকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: হরিয়ানায় বসে পরিকল্পনা। সেই থেকে একটানা বারো বছরে ধরে মা চণ্ডী দেবীর ভক্তদের সেবা করে আসছেন পরিযায়ী শ্রমিকেরা(Migrant Labour)। ৩৫০ বছরের চাঁচলের রাজ আমলের পুজো পাহাড়পুর চণ্ডী মণ্ডপে অষ্টমী তিথিতে জেলার কয়েক হাজার পুণ্যার্থী অঞ্জলি দিতে আসেন। সেই দিন ভান্ডারার আয়োজন করে এলাকার পরিযায়ী শ্রমিকেরা।

এবারও পাহাড়পুর ভান্ডারা কমিটির উদ্যোগে সেই আয়োজনের প্রস্তুতি চলছে।৫২ জন পরিযায়ী শ্রমিক মাথা পিছু ১১ হাজার টাকা চাঁদা দিয়ে সেই আয়োজন হচ্ছে এবার।এবছর ১৫ হাজার পুণ্যার্থীর সেবা করবেন তারা। সারাবছর ভিনরাজ্যে কাজ করে বাড়িতে এসে এই আয়োজন পূণ্যের জন্যই করছেন,জানিয়েছেন শ্রমিকেরা।

উদ্যোক্তার জানিয়েছেন,এবছর ভান্ডারা পাশাপাশি মা চতুর্ভূজা চন্ডীদেবীর জাগরণ করা হবে সপ্তমীর রাতে। পরের দিন অষ্টমীতে চলবে বিশাল ভান্ডারার আয়োজন।ভোগ হিসেবে থাকবে কলা আপেল সহ বিভিন্ন ফল। থাকবে লুচি,তরকারি ও হালুয়া।কমিটি সূত্রে জানা গিয়েছে,এবার ভান্ডারায় তাদের বাজেট রয়েছে প্রায় দশ লক্ষ টাকা।

ভান্ডারা কমিটির সদস্যদের কথায়, এলাকার শতাধিক শ্রমিক হরিয়ানায় রান্নার কাজ করে। অনেকে পুজোর অনুষ্ঠানে রান্না করতে যাই।সেখানকার প্রথা দেখেই এলাকায় ভান্ডারার আয়োজন করেন তারা।সাতদিন হল ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছে কয়েকশো শ্রমিক।প্রতিবছর ভান্ডারায় অংশ নিয়ে পুণ্যার্থীদের সেবা করেন তারা। সদস্য মনোজ ঋষি বলেন, ভান্ডারায় আমরা নিজেরাই রান্না করি। সারাবছর বাইরে যেন ভালোভাবে কাজ করতে পারি ও পূণ্যের আশায় আমরা একত্রিত হয়ে এমন আয়োজন করে আসছি।আগামী দিনেও তারা এভাবেই নরনারায়ন সেবা করবেন বলে জানিয়েছেন।

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের