চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চন্দ্রকোণায় ষাঁড়ের ভয়ে ভীত গ্রামবাসীরা, লাঠি হাতে তটস্থ সকলে

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোণা: ষাঁড়ের ভয়ে ভীত গ্রামবাসীরা।বাড়ির আশপাশে ঘুরে বেড়াচ্ছে একটি ষাঁড়।বাইরে বের হলে তেড়ে আসছে ষাঁড়টি।বাড়ি থেকে বের হতে ভয়ে কাঁটা বাসিন্দারা।নষ্ট করছে সব্জি থেকে শুরু করে কৃষি জমিতে থাকা আলু।ষাঁড়ের ভয়ে(Affraid Of The Bull)Af মাঠে কৃষি কাজে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় কৃষকরা।এলাকা থেকে অজানা ষাঁড়টি সরাতে ইতিমধ্যে প্রশাসনিক বিভিন্ন জায়গায় লিখিতভাবে জানিয়েছেন বলে দাবি বাসিন্দাদের।গত এক সপ্তাহ ধরে ষাঁড়ের আতঙ্কে সন্ত্রস্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার শ্রীনগর এলাকার ৩০ টি পরিবার।কোথা থেকে আসলো এই ষাঁড়টি জানে না কেউ।

তবে এখনও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।এরকম ঘটনা যাতে না ঘটে তার আগেই এলাকা থেকে ষাঁড়টি সরানোর ব্যবস্থা করা হোক দাবি স্থানীয়দের।ষাঁড়ের ভয়ে বাড়ি থেকে বের হতে হাতে লাঠি রাখছেন বাসিন্দারা। বন বিভাগের কাছে লিখিতভাবে জানিয়ে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই ষাঁড়টিকে ওই গ্রাম থেকে সরানোর দাবি জানিয়েছেন। সারাদিন জমিতে ওই ষাঁড়টি ঘুরে বেড়ালেও সন্ধ্যের পর যেসব বাড়িতে গরু রয়েছে সেখানে এসে সদর দরজা আটকে দাঁড়িয়ে থাকছে ষাঁড়টি ।

ভয়ে আতঙ্কে ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বাড়ির বড়রা কেউ সন্ধ্যের পর বাইরে বের হতে পারছেন না। ছাত্র-ছাত্রীদের টিউশন পড়তে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে।ষাঁড়টিকে তাড়া করলেও সে সরছে না। ওই গ্রামের অনেকেই তাদের বাড়িতে থাকা গরুকে অন্যত্র সরিয়ে দিয়েছে। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে চন্দ্রকোণার ওই গ্রামে। হাতে লাঠি এখন মূল সঙ্গী ওই গ্রামের বাসিন্দাদের।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ