এই মুহূর্তে




তালিকায় নেই নাম, হাউমাউ করে কাঁদলেন চাঁপদানির প্রৌঢ়া দীপ্তির স্বামী প্রশান্ত

নিজস্ব প্রতিনিধি,চাঁপদানি: এর আগে বিএলও কেঁদেছেন দীর্ঘক্ষণ বিডিও অফিসে অসুস্থ শরীরে বসিয়ে রাখার জন্য।এবার SIR ফর্ম না পেয়ে ভোটার কাঁদলেন হাঁপুস নয়নে।দীপ্তি রায় ও প্রশান্ত রায় চাঁপদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভোটার।তিনি SIR ‘র ফর্ম পাননি।বিএলও’ র কাছে খোঁজ নিয়ে জানতে পারেন ভাঙড় বিধানসভা এলাকায় রয়েছে তার ভোটার তালিকায় নাম।সেখানেই তার এপিক(Epic) নম্বর দিয়ে এস আই আর ফর্ম তুলে কেউ জমা করে দিয়েছেন।তাহলে কি এস আই আরে তার নাম বাদ যাবে?তিনি কি ভোট দিতে পারবেন?কতদিন ধরে দৌড় ঝাঁপ করতে হবে?এই চিন্তায় হাঁপুস নয়নে কাঁদলেন প্রৌঢ়া দীপ্তির স্বামী প্রশান্ত রায়(Prasanta Roy)।জানা গেছে,বৈদ্যবাটি পুরসভার(Baidyabati Municipality) ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন রায় দম্পতি।বর্তমানে তারা ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।এস আই আর এর কাজ শুরু হবার পর স্থানীয় বি এল ও প্রশান্তবাবুর বাড়িতে গিয়ে তার ছেলে প্রশান্ত রায়ের ফর্ম নিয়ে আসেন।দীপ্তি রায়ের ফর্ম দিতে পারেননি। বি এল ওর কাছে সেই ফর্ম ছিল না।

এরপর সুপারভাইজার ইআরও ‘র সঙ্গে কথা বলে বি এল ও তাদের জানিয়ে দেন দীপ্তি রায়ের ফর্ম অন্য ঠিকানায় রয়েছে।এরপরই প্রশান্ত রায় শাসকের দফতর থেকে নির্বাচন কমিশনের বিভিন্ন দফতরে খোঁজ নেন।জানতে পারেন ভাঙড়ে দীপ্তি রায়(Dipti Roy) এর নামে ফর্ম আপলোড করা হয়েছে।রায় দম্পতি প্রশ্ন তারা ২০০২ সালের আগে থেকে বৈদ্যবাটি পুরসভার শেওড়াফুলি অঞ্চলে বসবাস করছেন।২০০২ সালের এসআই এর তালিকাতে নাম রয়েছে ।ভোটার তালিকা ২০২৫ এর তাতেও নাম রয়েছে তাদের, সেটা বর্তমান ঠিকানায়।তাহলে কি করে তার নাম ভাঙড়ে(Bhangar) গেল? একই নম্বরে দুজনের নাম রয়েছে ভোটার তালিকায়।প্রশ্নের উত্তর খুঁজছেন রায় দম্পতি

আর চাইছেন যেখানে থাকেন তারা সেখানেই যেন ভোট দিতে পারেন। আপাতত রায় দম্পতি রীতিমত চিন্তিত এস আই আর ফর্ম পূরণ করতে না পেরে। ইতিমধ্যেই এসআইআর আতঙ্কে রাজ্যে একাধিক মৃত্যু এবং ১৮ জন এর আত্মহত্যার ঘটনা ঘটেছে। একাধিক বিএলও(BLO) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গিয়েছেন। ৯ ডিসেম্বর নতুন ভোটার খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। শুক্রবারও কমিশন জানিয়ে দিয়েছে রাজ্যে এখনো পর্যন্ত ২৭ লক্ষ ভোটারের নাম সঠিক তথ্য না মেলায় তালিকা থেকে বাদ গিয়েছে। এর মধ্যে মৃত ও ভুয়ো ভোটার রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণেশ্বর মন্দিরের মালিকানা কার? কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ, বিচার শুরু কবে?

বিদ্যুতের বিল ২ লক্ষ ৮৩ হাজার টাকা, ঘুম ছুটেছে গোলাম নবী খানের

জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে SIR ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার মূল সাক্ষী, আদালতে যাওয়ার পথে মৃত ২

চায়ের দোকানে দুই গোষ্ঠীর বচসা,বুকে সজোরে ঘুষি,মৃত্যু তৃণমূল কর্মীর

প্রধান বিরোধী দল হতে উদ্যোগ নিচ্ছে সিপিএম, বিশেষ কোন পরিকল্পনা লালপার্টির?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ