লাগাতার বৃষ্টিতে বন্য়া পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মুখ্যসচিব

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহখানেক ধরেই রাজ্য়ে লাগাতার বৃষ্টিপাত চলছে। বৃষ্টি কিছুটা কমলেও আবার এই সপ্তাহের শেষে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ফলে রাজ্য়ের কয়েকটি জেলায় বন্য়া পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবারই নবান্নে এই লাগাতার বৃষ্টির জেরে তৈরি হওয়া বন্যা পরিস্থিতি এবং উদ্ধারকার্য নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব। কলকাতা পুরসভার কমিশনারকেও বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য়ের কয়েকটি জেলায় রীতিমতো বন্য়া পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিস্তৃর্ণ এলাকায় জল বাড়ছে। আবার চলতি সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে কলকাতাও জলমগ্ন হয়ে পড়েছিল। এখনও কিছু এলাকায় জল নামেনি। এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ হয়েছে জেলাগুলির তরফে সেটা নিয়েই বুধবার বৈঠক হবে। পাশাপাশি বন্যা পরিস্থিতি তৈরি হলে কীভাবে হবে উদ্ধারকাজ এবং ত্রাণ বিতরণ তা নিয়েও পর্যালোচনা করবেন মুখ্যসচিব।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবারের মধ্য়ে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যার জেরে রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্য়ুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলাকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টি। আবার ওই জোড়া ঘূর্ণাবর্ত ওড়িশা ও বাংলা উপকূল দিয়েই স্থলভূমিতে প্রবেশ করায় দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই আগাম ব্য়বস্থা হিসেবে বুধবার জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা