গুণধর সিভিক : ধার নিয়ে চাইলে টাকা, দলবল নিয়ে মারধর করে পাওনাদারকে

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্যামপুর: পাওনা টাকা চাওয়া নিয়ে সিভিক ভলান্টিয়ার সাথে বচসা, অভিযোগ তার জেরেই শ্যামপুরে এক ব্যক্তিকে বেধরক মারধর করা হয়। শ্যামপুর নাকোল (Nakol)এলাকার ঘটনা।জানা গিয়েছে শ্যামপুরের নাকোল এলাকার বাসিন্দা সেখ আশফাকউদ্দিন কাছ থেকে শ্যামপুর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার শেখ মইদুল বেশ কিছু টাকা ধার নেন।অভিযোগ গত ২৭ তারিখ সেই টাকা ফেরত চাইলে সিভিক ভলেন্টিয়ার নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতী তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে পুকুরে ফেলে দেয়।

গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উলুবেড়িয়া (Ulaberia)শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তার স্বাস্থ্যের অবনতি হলে বৃহস্পতিবার রাতে আহত ব্যক্তিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।আহত ব্য্যক্তির পরিবারের অভিযোগ শ্যামপুর থানায়(Shyampur P.S.) অভিযোগের পর FIR হলেও পুলিশ কাউকে ধরতে পারে নি।পুলিশের দাবি ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে সিভিক ভলান্টিয়ার কি করে এই ধরনের আইন হাতে তুলে নিতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। ওই সিভিক ভলান্টিয়ার এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে বলে গ্রামবাসীদের অভিযোগ।

এলাকার মানুষের স্পষ্ট দাবি যদি শ্যামপুর থানা ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এবং তার দল বলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে গ্রামবাসীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।বিভিন্ন সময়ে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ সামনে আসে। কখনো সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার কখনো বা দাদাগিরি কখনো বা রাস্তায় চলাচল করা যানবাহন থেকে তোলা আদায় এরকম নানা অভিযোগে সিভিক ভলান্টিয়াররা জড়িয়ে পড়ে। আদালতের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এই সিভিক ভলান্টিয়ারদের দিয়ে কোন গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলার কাজ করানো যাবে না।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের