সাংসদ শতাব্দী রায়ের সামনেই সিউড়ির SIR ক্যাম্পে অশান্তি, গাড়ি লক্ষ্য করে জুতো

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি :  রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর-র কাজ। সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে এলাকায় এলাকায় ক্যাম্প খুলেছে তৃণমূল। মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই এসআইআর ক্যাম্পে উত্তপ্ত পরিস্থিতি। সিউড়ির এসআইআর ক্যাম্পে দুই পক্ষের মধ্যে অশান্তি শুরু হয়।

জানা গিয়েছে, এসআইআর-র কাজ ঠিক মতো হচ্ছে কিনা দেখতে সিউড়ির এসআইআর ক্যাম্পে গিয়েছিলেন সাংসদ শতাব্দী রায়। সেখানে গিয়েই উত্তপ্ত পরিস্থিতির সম্মুখীন হন তিনি। সাংসদের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে ২ গোষ্ঠীর সদস্যরা। হাতাহাতি থেকে ছোঁড়া হয় জুতোও। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সাংসদ শতাব্দী রায়ের দাবি, এই অশান্তির নেপথ্যে রয়েছে সিপিএম-বিজেপি।

সূত্রের খবর, বৃহস্পতিবার সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা গ্রামপঞ্চায়েতের গাংটে গ্রামে SIR ক্যাম্পে বসেছিল। অভিযোগ, ওই ক্যাম্পে অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে গ্রামবাসীর একাংশ ক্ষোভ দেখায়। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে সাংসদ অভিযুক্ত বলরাম বাগদিকে নিজের গাড়িতে তুলে নেন। এতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। লাঠি, বাঁশ ও জুতো নিয়ে  সাংসদের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়। ধুন্ধমার পরিস্থিতির তৈরি হয়। বিরোধী কর্মীরাই এসাকায় বিক্ষোভ দেখিয়েছে। তবে আসন্ন ভোটে তেমন কোনও প্রভাব পড়বে না। জানা গিয়েছে শতাব্দী রায়ের গাড়ির সামনে একজন মহিলা শুয়ে পড়ে বিক্ষোভ দেখা বলে জানা গিয়েছে। সাংসদের সামনে এই বিক্ষোভ দেখানো গিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী