জঙ্গলের লোকই জঙ্গলকে বোঝে, কলকাতার মানুষ বুঝবে না: মমতা

নেতাজি ইন্ডোরে পাট্টা দানের সভা থেকে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলের মানুষরাই জঙ্গলকে বোঝে। কলকাতার মানুষজন সেখানে যেতে পারেন, ঘুরতে পারেন কিন্তু সেই টান বুঝতে পারবেন না। নেতাজি ইন্ডোরে পাট্টা দানের সভা থেকে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

এদিন তিনি বলেন, বনভূমি পাট্টা আরও বেশি বাড়াতে হবে। তাঁর স্পষ্ট বার্তা, অরণ্যের অধিকার অরণ্যের মানুষেরই থাকবে। প্রশাসনিক আধিকারিকদের কড়া বার্তা দিয়ে বলেন, বিভিন্ন জায়গায় হাতির হানায় মৃত্যুর ঘটনার পরেও মৃতের পরিবারের প্রাপ্য দেওয়া হয়নি। ‘কয়েকটা কেস পড়ে আছে’। সব সমস্যার সমাধান যেন দ্রুত করা হয়। উল্লেখ্য, হাতির হানায় কারও মৃত্যু হলে মৃতের পরিবার পায় ৫ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশ, মৃতের পরিবারের মানুষকে দিতে হবে বনকর্মীর চাকরি। বলেন, ‘কারণ জঙ্গলের লোকই জঙ্গলটা বোঝে। কলকাতার লোক গিয়ে জঙ্গল বুঝবে না’। তিনি আরও বলেন, কলকাতার মানুষ জঙ্গলকে দেখতে যেতে পারে কিন্তু তাকে রক্ষা কী করে করতে হয়, তা বোঝে জঙ্গলের মানুষই। সাফ বলেন, ‘জঙ্গলের অধিকার জঙ্গলের থাকা উচিৎ’।

আরও পড়ুন: উচ্ছেদ চলবে না, মানুষের অধিকার আদায়ে জীবন দিতে প্রস্তুত: মমতা  বন্দ্যোপাধ্যায় 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন যারা চা বাগানের কর্মী, তাঁদের থাকার জন্য ‘চা সুন্দরী’ প্রকল্পের ২ হাজার ঘর ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আরও ২ হাজার ঘর তৈরি করা হবে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু