এই মুহূর্তে

শুভেন্দুর বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের, গ্রেফতার চালক

নিজস্ব প্রতিনিধি: এর আগেও উঠেছিল একই অভিযোগ। আবারও অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) বিরুদ্ধে। অভিযোগ, শুভেন্দু অধিকারীর বেপরোয়া গতির কনভয়ে মৃত্যু হয়েছে  বছর তেত্রিশের যুবকের। মৃতের নাম শেখ ইসরাফিল। তিনি ভৈরবপুরের বাসিন্দা। রাত ১০টার নাগাদ ওই ঘটনায় উত্তাল হয়েছিল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর। অবশেষে গ্রেফতার হলো অভিযুক্ত গাড়ির চালক আনন্দকুমার পাণ্ডে। 

স্থানীয়দের দাবি, বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনার পরেও দাঁড়ায়নি কনভয়। মানবিকতা দেখিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া দূরের কথা। ওই কনভয়ের কেউ উদ্ধারকাজে এগিয়ে আসেনি বলেও অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, এর আগেও শুভেন্দু’র বেপরোয়া কনভয়ের বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ দেখানো হয়েছে। অভিযোগ, এর আগেও একই ঘটনা ঘটেছিল আসানসোলে। চণ্ডিপুর থানা সূত্রে খবর, অভিযুক্তকে কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁকে তমলুক আদালতে তোলা হবে। আবেদন জানানো হবে, পুলিশ হেফাজতের।  

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাতে দিঘা- নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে সাইকেল আরোহীকে ধাক্কা মারার পরেই চম্পট দেয় গাড়ি। জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনার পরে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। নেমে আসে শোকের ছায়া। প্রায় ৩ ঘণ্টা ধরে অবরোধ করা হয় জাতীয় সড়ক। 

স্থানীয়রা ওই যুবকের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানিয়েছিলেন, মৃত্যু হয়েছে যুবকের। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুক্রবার সকালে চণ্ডীপুরে গিয়েছিলেন বিধায়ক সোহম চট্টোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী দোলা সেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

ফারাক্কায় শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় কমিশনকে এফ আই আর করার নির্দেশ

যতদূর বাংলা ভাষা: দেশ বিদেশের দুই হাজার কবি সাহিত্যিকের মিলন উৎসব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ