এই মুহূর্তে

পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছে কোভিড ভ্যাকসিনের গাড়ি

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: যে কোনও মুহূর্তে দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। তা থেকে রাজ্যবাসীকে সুরক্ষিত রাখতে প্রথম থেকেই ভ্যাকসিনেশনের ওপর জোর দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। জেলা হাসপাতাল থেকে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি ক্লাবঘরেও টিকারকরণ শিবিরের আয়োজন করা হয়েছে স্বাস্থ্য বিভাগের তরফে। এবার সকলের টিকাকরণ সম্পন্ন করতে গ্রামে গ্রামে ঘুরছে কোভিড ভ্যাকসিনের গাড়ি। যে ছবি উঠে এল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।

ইতিমধ্যেই রাজ্যে ৫ কোটি ২৮ লক্ষেরও বেশি মানুষের টিকাকরণ সম্পন্ন হয়ে গিয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে ভ্যাকসিন নেওয়ার জন্য বিভিন্ন ভাবে প্রচার চালানো সত্বেও কিছু মানুষ এখনও ভয়-ভীতির কারণে ভ্যাকসিন নেননি। তাদের বুঝিয়েও ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। দক্ষিণ দিনাজপুর জেলাতেও তার ব্যাতিক্রম ঘটেনি। আর তাই জেলার বিভিন্ন প্রান্তে ভ্যাকসিনের গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।

বৃহস্পতিবার জেলার বালুরঘাট পুরসভার অন্তর্গত খাদিমপুর আদিবাসী পল্লীতে পৌঁছে গেল ভ্যাকসিনের গাড়ি। সঙ্গে ছিলেন মহকুমাশাসক। এরপর স্বাস্থ্যকর্মীদের একটি টিম বাড়ি বাড়ি চলে যাচ্ছেন। মূলত, এখনও যারা ভ্যাকসিন নেননি, তাদের বুঝিয়ে ভ্যাকসিন দেওয়া হয়। মহকুমা শাসক জানান, এদিন যাদের ভ্যাকসিন দেওয়া হয়, তাঁরা কিছুতেই এতদিন নিতে চাইছিলেন না। সেক্ষেত্রে বিভিন্ন গুজবের কারণে তাঁদের মধ্যে ভ্যাকসিন নিয়ে আতঙ্কের তৈরি হয়েছিল। আগামী দিনে এভাবেই পাড়ায় পাড়ায় পৌঁছে কোভিড ভ্যাকসিনের গাড়ি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আজই প্রকাশ হবে তৃণমূলের প্রার্থী তালিকা, নতুন মুখ কারা?

বিজেপির ভোট বাড়লেও আউশগ্রামে জয়ের হ্যাটট্রিক নিয়ে আশাবাদী তৃণমূল

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ