🎉 Happy Birthday Ei Muhurte 🎉

এই মুহূর্তে

বড় শরিকের দাদাগিরি মানবে না বাকি শরিকরা, সিপিএমকে স্পষ্ট বার্তা দিল বাম দলগুলি

নিজস্ব প্রতিনিধি: সামনে বিধানসভা নির্বাচন। তার আগে বামফ্রন্টের মধ্যে আকচা–আকচি তুঙ্গে উঠে গেল। আর তার জেরে বড় শরিক সিপিএমকে কড়া বার্তা দিয়ে বসল সিপিআই–আরএসপি–ফরওয়ার্ড ব্লক। সুতরাং নির্বাচনের আগেই বাম ঐক্যে ফাটল স্পষ্ট হয়ে উঠল। এই পরিস্থিতিতে নবতিপর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রবল চাপে পড়ে গেলেন বলে সূত্রের খবর। আর এই মতানৈক্য তৈরি হয়েছে কংগ্রেস এবং আইএসএফকে নিয়ে। তাই বড় শরিককে মেজ–সেজ–ছোট শরিকরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, দাদাগিরি মানবে না তাঁরা। আর তাতেই চাপ বেড়েছে।

এদিকে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে না। কংগ্রেস একলা চলতে চাইছে। সে কথা জানিয়েও দেওয়া হয়েছে। তবু কংগ্রেসের সঙ্গে জোট চাইছে সিপিএম। আবার আইএসএফের সঙ্গেও জোট করে লড়তে চাইছে সিপিএম। আর তা নিয়েই আপত্তি তুলেছে বাকি বাম শরিক দলগুলি। আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নৌশাদ সিদ্দিকি ইতিমধ্যেই আলিমুদ্দিনে গিয়ে একপ্রস্থ আলোচনা সেরে এসেছেন। কংগ্রেস আপাতত ২৯৪টা আসনে নিজস্ব শক্তিবৃদ্ধি করতে একলা লড়াইয়ে হাঁটতে চাইছে। সিপিএম তারপরও বলেছে, কংগ্রেসকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এই জোট প্রসঙ্গে বামফ্রন্টের শরিক দলগুলি এখন এক সুরে কথা বলছে না। উলটে রীতিমতো ফোঁস করে উঠছেন তাঁরা বলে সূত্রের খবর।

অন্যদিকে সম্প্রতি সিপিএমের সঙ্গে আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইয়ের আলোচনা হয়েছে। তিন শরিকই কংগ্রেস–আইএসএফের সঙ্গে জোটের বিষয়ে ভিন্ন মত জানিয়ে দিয়েছে বলেই সূত্রের খবর। যদিও সিপিআই (এমএল) লিবারেশনকে নিয়ে কারও কোনও অসুবিধা নেই। এই তিন শরিকের স্পষ্ট বক্তব্য, জোট হলেও কেউ কারও আসন ছাড়বে না। ছাড়তে হলে সিপিএমকেই আসন ছাড়তে হবে। কোনও দাদাগিরি এক্ষেত্রে মানা হবে না। যে শরিক যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করত সেই শরিক সংশ্লিষ্ট আসনে প্রার্থী দিয়েই বিধানসভা নির্বাচনে লড়াই করবে। এক্ষেত্রে বড় শরিকের দাদাগিরি মেনে নেওয়া হবে না বলে সূত্রের খবর।

এছাড়া এখন সিপিএম এই কথা শুনে নতুন করে ভাবনা শুরু করেছে। এমনিতেই তারা শূন্য। তার উপর আসন ছেড়ে দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। শরিকরা কথা শুনতে চাইছে না। তাই নতুন কোনও পথ খুঁজে বের করতে চাইছে সিপিএম বলে সূত্রের খবর। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা যে ক’টা আসনে লড়ি, সেগুলিতেই লড়ব। কংগ্রেসের সঙ্গে সিপিএম জোট করলেও আমরা আসন ছাড়ব না। কংগ্রেস বা আইএসএফের সঙ্গে আমাদের সম্পর্ক নেই।’ আর সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘আমাদের কংগ্রেস–আইএসএফ নিয়ে প্রশ্ন রয়েছে।’ আরএসপির রাজ্য সম্পাদক তপন হোড়ের কথায়, ‘‌কংগ্রেস ও আইএসএফকে নিয়ে আমাদের প্রশ্ন রেখেছি।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট দূরঅস্ত, পুলিশে বদলির ডেডলাইল দিয়ে বিতর্কে নির্বাচন কমিশন

স্কুলের মধ্যে আত্মহত্যার চেষ্টা BLO-র, কী বলছে পরিবার?

টায়ার ফেটে উল্টে গেল পিকআপ ভ্যান, খড়্গপুরে মৃত ১, আহত ১০

রাজ্য বাজেটে জনমোহিনী প্রকল্প যুব সাথী, আবেদন করবেন কেমন করে? জানুন

রেলযাত্রীদের জন্য সুখবর, এবার এই গুরুত্বপূর্ণ স্টেশনেও থামবে এক্সপ্রেস ট্রেন….

এসআইআর পর্বে বাংলার ক্ষতি ২ হাজার কোটি টাকা, গবেষণা রিপোর্টে পর্দা ফাঁস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ