এই মুহূর্তে

সিপিএম নেতৃত্বের দাদাগিরি, জাতীয় সড়ক অবরুদ্ধ করে সভা

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টে মামলা গড়ানো জনসভা ঘিরে শেষ পর্যন্ত বিতর্ক আরও ঘনীভূত হল মালদায়। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্বেও শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের ব্যস্ততম রথবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরুধহ করে জনসভা করেন সিপিএম নেতৃত্ব। এর জেরে চরম ভোগান্তির শিকার হন মানুষ। সড়কের উপর দলীয় কর্মী সমর্থকরা বসে পড়ায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। 

প্রসঙ্গত, মালদা কলেজ মাঠে সভা করার অনুমতি নিয়ে বিষয়টি হাই কোর্টে গড়ায়।সেই মামলায় বিচারপতির নির্দেশ ছিল, মালদা কলেজ মাঠের পরিবর্তে পুরাতন মালদা পুরসভার আওতাধীন কোনও এলাকায় সভা করতে হবে। অভিযোগ, সেই নির্দেশ কার্যত উপেক্ষা করে ইংরেজবাজার শহরের প্রাণকেন্দ্রে সভা করা হয়। রথবাড়ি এলাকায় সভা চলাকালীন যানজটে আটকে পড়েন মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও। দীর্ঘ টানাপোড়েন ও পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত এসপির গাড়ি সভাস্থল ছাড়তে সক্ষম হয়।

আরও পড়ুন: ‘হিজ মাস্টার্স ভয়েস’, জাতীয় ভোটার দিবসে কমিশনকে নিশানা মমতার

এদিনের জনসভায় উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, দলের তরুণ নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। তবে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে যান মহম্মদ সেলিম। তিনি জানান, প্রথমে ইংরেজবাজারের বৃন্দাবনী মাঠে সভা করার কথা ছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। তাঁর দাবি, ওই মাঠে প্রতিদিনই মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমূলক কর্মসূচি হয়। পরবর্তীতে মালদা কলেজ মাঠ চাওয়া হলেও সেখানে পরীক্ষা চলায় অনুমতি মেলেনি বলে জানান সেলিম। তাঁর বক্তব্য অনুযায়ী, বাধ্য হয়েই কলেজ মাঠের কাছাকাছি রথবাড়ি এলাকায় সভা করতে হয়েছে। যদিও বিরোধীদের দাবি, আদালতের নির্দেশ অগ্রাহ্য করে জাতীয় সড়ক আটকে সভা করায় আইনের শাসনকে কার্যত প্রশ্নের মুখে ফেলা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ