ছুটির দিনে রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ

রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতার স্থান বজায় রয়েছে। অন্য়দিকে একদিনে সর্বাধিক ৩ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে ফের স্বস্তি। রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০১ জন। তবে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর হার আগের দিনের তুলনায় বেড়েছে। নতুন করে করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১০ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতার স্থান বজায় রয়েছে। অন্য়দিকে একদিনে সর্বাধিক ৩ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়।

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে ১ কোটি ৮২ লক্ষ ৬৩ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হল এখনও পর্যন্ত। তবে এদিন নয়া নমুনা পরীক্ষায় ৭০১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৭১ হাজার ২৪০। পরীক্ষার তুলনায় শনাক্তের হার অবশ্য সামান্য বেড়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৯৫ শতাংশে। শনিবার যা ছিল ১ দশমিক ৮১ শতাংশ।

দৈনিক সংক্রমণ কমলেও গত একদিনে মৃত্যু বেড়ে গেল। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১০ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৮২৫ জন। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৮৪ জন। রাজ্যে এ নিয়ে সুস্থ হলেন ১৫ লক্ষ ৪৪ হাজার ৮২৮ জন। উদ্বেগ বাড়িয়ে সক্রিয় সংখ্যাও বাড়ছে। নতুন করে ৭ টি বেড়ে যাওয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা হল ৭ হাজার ৫৮৭।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের