‘বাংলাদেশে অবৈধ সরকার চলছে,’ হাসিনা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি একা নন, তাঁর দল আওয়ামি লিগের সমস্ত সদস্যরাও ফিরবেন সেই সময়ে বাংলাদেশে। শুধুই দেশেই ফিরবেন না, হাসিনা জানিয়েছেন তিনি আত্মসমর্পণও করবেন। মুজিব কন্যার সেই বক্তব্যের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে চাঞ্চল্য দেখা গিয়েছে। বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি সরকার থেকে এনসিপি ও জামাত সব দলই হাসিনার বিরুদ্ধে মুখ খুলেছে। সকলেই তাঁকে হুঁশিয়ারি দিয়েছে, জুলাই বিপ্লবের সময়ে গণহত্যার দায়ে ফাঁসিকাঠে ঝুলতেই হবে মুজিবকন্যাকে। আর হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের শাসক-বিরোধীদের এহেন আক্রমণ প্রসঙ্গে তোপ দেগেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

আরও পডুন: ৩৫ বছর আগে ধার, সহকর্মীকে সুদ-সহ ২৫ হাজার টাকা ফেরালেন কেরলের বাসিন্দা

আজ, রবিবার তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশে যা চলছে, তা ঠিক হচ্ছে না। ওখানে এখনও অবৈধ সরকার চলছে। উনি (হাসিনা) জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। উনি দেশে ফিরতেই পারেন। তবে এটাও দেখতে হবে, গত ২-৩ বছর ধরে বাংলাদেশে যা যা ঘটেছে, তা একেবারেই ঠিক ছিল না। আমরা চাই, ওখানে নির্বাচিত সরকার ঠিকমতো কাজ করুক। আর তাছাড়া এটা ওই দেশের ব্যাপার। আশা করি, ওরা সব সামলে নেবে।’ ২০২৪ সালে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের ফলে গদিচ্যুত হন শেখ হাসিনা। প্রাণ বাঁচাতে ঢাকা থেকে প্রথমে ত্রিপুরা, পরে ভারতীয় বায়ুসেনার বিমানে নয়াদিল্লিতে আসেন মুজিব কন্যা। সেই থেকেই তিনি নয়াদিল্লিতে আশ্রয় নেন। এখনও ভারতের ‘রাজনৈতিক আশ্রয়ে’ রয়েছেন তিনি। 

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

বনলতা সেনের নাটোরে ভুট্টা আর সাবুদানায় সেজে উঠছেন দেবী দুর্গা

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

বাজারে এসে গেল itel City 300 5G স্মার্টফোন, দাম কত?

বেকার হয়ে ঘরে বসে? গিগ কর্মী হয়ে মাসে আয় করুন ৩০ থেকে ৫০ হাজার টাকা

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?