লক্ষ ভোটের ব্যবধানে হারলেন দিলীপ, উনিশে তিনিই ছিলেন হিরো

হাতের পাঁচ আঙুল সমান হয় না, দিলীপেরও কপালে জয় দীর্ঘস্থায়ী হল না। ১ লক্ষেরও বেশি ভোটে হারলেন তিনি বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বঙ্গ বিজেপির(Bengal BJP) সব থেকে সফলতম সভাপতি। তাঁর আমলেই বাংলার মাটিতে বিজেপি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। উনিশের তাঁর হাত ধরেই বাংলার মাটিতে বিজেপি জিতেছিল ১৮টি আসন, থুড়ি লোকসভা কেন্দ্র। আর একুশের বিধানসভা নির্বাচনে পেয়েছিল ৭৭টি আসন। তারপরেও দল তাঁর কাছ থেকে কেড়ে নিয়েছিল দলীয় পদ, রাজ্য সভাপতির পদ। এবার দল তাঁর কাছ থেকে তাঁরই জেতা কেন্দ্রও কেড়ে নিয়েছিল। পরিবর্তে ভোটে লড়তে দল তাঁকে পাঠিয়েছিল অন্য কেন্দ্রে। আর তার নিট রেজাল্ট তিনি সেই নতুন ভোট ময়দানে হারলেন লক্ষ ভোটের ব্যবধানে। তিনি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। ভোট গণনার তথ্য বলছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে(Burdwan Durgapur Constituency) দিলীপ ১ লক্ষেরও বেশি ভোটে হারলেন সেখানকার তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের(Kirti Azad) থেকে। অর্থাৎ উনিশের ভোটে বিজেপির দখলে যাওয়া বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের দখল এবার নিজেদের হাতে তুলে নিচ্ছে তৃণমূল(TMC)।

দিলীপ উনিশের ভোটে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ৮৮ হাজার ভোটের ব্যবধানে। কিন্তু এবারে দল তাঁকে আর সেই আসনের টিকিটই দেয়নি। মেদিনীপুরে বিজেপি দাঁড় করিয়েছে দলেরই বিধায়ক অগ্নিমিত্রা পালকে। আর দিলীপকে দল পাঠিয়ে দেয় বর্ধমান-দুর্গাপুর আসনে যেখানে দল উনিশে জিতেছিল। কিন্তু এদিন গণনার যা ট্রেন্ড ধরা পড়ছে, তাতে দেখা যাচ্ছে, দিলীপ ১ লক্ষেরও বেশি ভোটে হারছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। আবার মেদিনীপুরেও পিছিয়ে আছেন অগ্নিমিত্রা। অর্থাৎ ইঙ্গিত আসছে, উনিশের ভোটে বিজেপির জেতা মেদিনীপুর ও বর্ধমান-দুর্গাপুর এই দুটি আসনই এবার হারাচ্ছে বিজেপি। দুটি কেন্দ্রেই জয়ী হতে চলেছে তৃণমূল। উনিশের ভোটে বাংলার মাটিতে বিজেপিকে ১৮টি লোকসভা কেন্দ্রে জিতিয়ে দিলীপই হয়ে উঠেছিলেন বাংলার পদ্মশিবিরের হিরো। আজ তিনিই হয়ে যাচ্ছেন জিরো। হাতের পাঁচ আঙুল সমান হয় না, দিলীপেরও কপালে জয় দীর্ঘস্থায়ী হল না। 

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?