এই মুহূর্তে




চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

নিজস্ব প্রতিনিধি,কালনা: এস আই আর এর জেরে ভোটার কার্ড নিতে এসে প্রাক্তন স্বামীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়লেন প্রাক্তন স্ত্রী। তার পরিণতিতে ক্ষোভে লজ্জায় আত্মহত্যা করেন স্বামী অজয় মণ্ডল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে সোমবার কালনা থানার(Kalna P.S.) মছলন্দপুর এলাকায়। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও থানায় এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করেননি মৃতের পরিবারের সদস্যরা। প্রাক্তন স্ত্রীর নাম পরিচয় জানা যায়নি। জানা গেছে প্রায় চার বছর আগে স্বামী ও মেয়েকে ছেড়ে অন্য যুবকের সঙ্গে পালিয়ে গেছিলেন ওই গৃহবধূ। কিন্তু প্রাক্তন স্বামীর বাড়িতেই পড়েছিল ভোটার কার্ড। এস আই আর শুরু হয়েছে। সেই ভোটার কার্ড(Voter Card) নিতে নিজের চার বছর আগে ছেড়ে যাওয়া স্বামীর বাড়িতে আসেন ওই গৃহবধূ। প্রাক্তন স্বামী – স্ত্রী মুখোমুখি হতেই শুরু হয় তুমুল ঝগড়া। একে কেন্দ্র করে অশান্তি বাঁধে। এক জেরে প্রাক্তন স্ত্রীর সঙ্গে বচসার ঘটনায় লজ্জায় পাড়া-প্রতিবেশীদের কাছে মুখ দেখাতে পারবেন না এই ক্ষোভে স্বামী অজয় মণ্ডল(Ajay Mandal) আত্মহত্যা করেন।

মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মঙ্গলবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে স্বামী সন্তান ছেড়ে অন্য যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া ঐ গৃহবধূ এস আই আর ফরম বিলি করতে গিয়ে দেখেন ভোটার কার্ড নেই। তার মনে পড়ে ওই ভোটার কার্ড তিনি তার প্রাক্তন স্বামীর বাড়িতে ফেলে রেখে এসেছেন। এরপরই সোমবার অজয়ের বাড়িতে যান প্রাক্তন স্ত্রী। চার বছর আগে ওই গৃহবধূ নিজের স্বামী এবং চার বছরের সন্তান মেয়েকে ফেলে পালিয়ে গিয়েছিলেন অন্য যুবকের হাত ধরে। এরপর গ্রামের মুরুব্বিরা বসে ঠিক করেন তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। যে যার মত সংসার পাততে পারেন। সেই ভাবেই চলছিল। মেয়েকে একাই বড় করছিলেন অজয়। কিন্তু ভোটার কার্ড নিতে মা বাড়িতে এলে তাকে দেখে চমকে ওঠেন মেয়ে। স্বামী ছুটে এসে প্রশ্ন করেন এতদিন কোথায় ছিলে? শুরু হয় প্রাক্তন স্ত্রীর সঙ্গে স্বামীর তুমুল অশান্তি। শেষ পর্যন্ত ভোটার কার্ড নিয়ে চলে যান প্রাক্তন স্ত্রী।

কিন্তু এই অশান্তিতে মানসিকভাবে ভেঙে পড়ে না স্বামী অজয়। সোমবার সন্ধ্যায় নিজের ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিতের ভাই বিজয় অভিযোগ করেন ,বৌদি চলে যাওয়ার পরেই দাদা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কিন্তু এরকম কাণ্ড করে বসবে ভাবতেও পারছি না। মঙ্গলবার মৃতদেহের ময়না তদন্ত কালনা হাসপাতালে হয়। ভাই বিজয়ের দাবি বৌদি ছেড়ে চলে যাওয়ার পর দাদা একাই মেয়েকে মানুষ করছিলেন সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু বৌদির সঙ্গে কথা কাটাকাটির পর আর নিজেকে ঠিক রাখতে পারেননি দাদা। অজয়ের পরিবারের একটাই আফসোস কেন বৌদি আসতে গেল ভোটার কার্ড নিতে। অপরদিকে বাবার আত্মহত্যা আর মায়ের ছেড়ে চলে যাওয়ায় অসহায় ওই মেয়েটি। যদিও কাকা হিসেবে বিজয় মান্ডির দাবি তিনি দায়িত্ব নিয়ে তার দাদার মেয়েকে অভিভাবক হিসেবে সমস্ত নিরাপত্তা দেবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ