মূত্রথলিতে শিলনোড়া! চিকিৎসকদের তৎপরতায় নতুন জীবন পেলেন রোগী

ডা: সঞ্জীব কুমার রায় বলেন, রোগীর মূত্রথলিতে পাথর পাওয়া গিয়েছিল। কিন্তু এত বড় আকারের পাথর সচরাচর দেখা যায় না। ফলে অপারেশনে ঝুঁকি ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স মাত্র ৩৯ বছর। প্রায় দশ বছর ধরে তিনি ভুগছিলেন প্রবল যন্ত্রনায়। প্রাণ ওষ্ঠাগত অবস্থা। মঙ্গলবার সেই যন্ত্রনা থেকে মুক্তি পেলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর এলাকার বাসিন্দা অনন্ত শিকদার।

তাঁর মূত্রথলিতে ছিল সমস্যা। আর সেই সমস্যা নিয়ে গত দশ বছর একাধিক চিকিৎসকের কাছে ঘুরেও অসহ্য কষ্ট থেকে মুক্তি পাননি অনন্ত। মধ্যবিত্ত পরিবারের সদস্য অনন্ত, তাই অন্য রাজ্যে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ পেলেও টাকার অভাবে যেতে পারেননি। অবশেষে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের চিকিৎসক সঞ্জীব কুমার রায়ের দারস্থ হন রোগী।

তাঁর সমস্যার কথা শুনেই আলট্রা সোনোগ্রাফির পরামর্শ দেন চিকিৎসক। রিপোর্টে ধরা পড়ে তাঁর থলিতে রয়েছে শিলনোড়া! ঠিক শিলনোড়া নয়, সেই আকৃতির পাথর। আর তা বেশ বড় ও ভারী। মঙ্গলবার অপারেশনের ব্যবস্থা করা হয়েছিল। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে দীর্ঘক্ষণ ধরে চলে অস্ত্রোপচার। বের করা হয় পাথর।  যা দেখে চমকে উঠেছেন চিকিৎসকরাই। দেখা গিয়েছে শিলনোড়া আকৃতির একটি পাথর মূত্রথলির দ্বার আটকে রেখেছে। তার ফলেই মূত্র ত্যাগ করার সময় রক্তক্ষরণ ও যন্ত্রণা।

ডা: সঞ্জীব কুমার রায় বলেন, রোগীর মূত্রথলিতে পাথর পাওয়া গিয়েছিল। কিন্তু এত বড় আকারের পাথর সচরাচর দেখা যায় না। ফলে অপারেশনে ঝুঁকি ছিল। মেডিক্যাল টিম গঠন করে অস্ত্রোপচার করা হয়। সকলের সহযোগিতায় সফল হয়েছে অস্ত্রোপচার। বর্তমানে রোগী সম্পূর্ণ বিপদ মুক্ত। ডা: কল্যাণ খান বলেন, এই অপারেশন বিরল। মূত্রথলিতে এত বড় আকারের পাথর এর আগে লক্ষ্য করা যায়নি।এই সফল অপারেশনের জন্য সমগ্র মেডিক্যাল  টিমকে ধন্যবাদ জানান তিনি। জানা গিয়েছে, পাথরের ওজন ছিল প্রায় ৫০০ গ্রাম।

দীর্ঘ যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আপ্লুত অনন্ত। তিনি বলেন, বেসরকারি ব্যবস্থায় ব্যয়বহুল অপারেশনের খরচ বহন করার ক্ষমতা তাঁর ছিল না। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক (DOCTOR) এবং স্বাস্থ্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের