ভোটে হেরে দুর্গাপুজোতে মন নেই রাজ্য বিজেপির

দুর্গাপুজো নিয়েও বরাদ্দ নেই অর্থ। তাই শুধুই বিনা আড়ম্বরে হবে পুজো ও হবে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১-এর বিধানসভা নির্বাচনের জন্য লোকদেখানো প্রচার করতে জাঁকিয়ে দুর্গাপুজো করেছিল বিজেপি। সল্টলেকের ইজেডসিসি-তে একুশের নির্বাচনের আগেই আচমকাই দুর্গাপুজো করার ধুম জেগে ওঠে বিজেপির মধ্যে। সেইমতো বিশাল সমারহে দুর্গাপুজো করে বিজেপি। কিন্তু ভোট শেষ আর বিজেপির লোকদেখানোর কাজও শেষ। তাই চলতি বছরে নমো নমো করে পুজোও করে বিজেপি। ২০২১ সালে করোনা বিধি থাকলেও ভোটের কথা মাথায় রেখেই বড় করে পুজো করে রাজ্য বিজেপি। কিন্তু চলতি বছরে বিজেপির ভাঁড়ে মা ভবানি। তাই কোনওমতে পুজো করার ইচ্ছা রাজ্য নেতৃত্বের।

জানা গিয়েছে এই বিষয়ে মাত্র এক সপ্তাহ বাকি থাকতেই আলোচনায় বসে রাজ্য বিজেপি। রবিবার ইজেডসিসিতে বিজেপি নেতা সব্যসাচী দত্ত ও রাজ্য কমিটির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন আলোচনায়। এবছরের পুজো প্রসঙ্গে প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘পার্টি কোনও পুজো করে না। পার্টির কার্যকর্তা, শুভানুধ্যায়ী ও সমর্থকরা এই পুজো করবেন। গতবারই প্রথম হয়েছিল। এবার কোভিড ও বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত। এইসব কারণে ছোট করে পুজো করা হবে।’

তাহলে এটা প্রকাশ্যে শুধুমাত্র লোক দেখানোর জন্যই বিজেপি ধর্মের রাজনীতি করে। চলতি বছরে কেন্দ্রের নেতাদের দুর্গাপুজো নিয়ে আর কোনও উৎসাহ দেখা যায়নি। রাজ্যের নেতারাও উদ্যোগ নেননি পুজো নিয়ে। একদিকে ভোটে ভরাডুবি ও উপনির্বাচনের ধাক্কা। তাই মন মরা ও বিজেপি অফিস কার্যত শ্মশানে পরিণত হয়েছে। দুর্গাপুজো নিয়েও বরাদ্দ নেই অর্থ। তাই শুধুই বিনা আড়ম্বরে হবে পুজো ও হবে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর