চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুর্শিদাবাদের খড়গ্রামে জয়ের হ্যাটট্রিক করতে পারবে তৃণমূল?

নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ছিল সিপিআইয়ের দুর্গ। ১৯৭৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিধানসভা নির্বাচনে টানা জয়ী হয়েছিলেন সিপিআইয়ের প্রার্থীরা। ২০১১ সালে প্রথমবার কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোটের প্রার্থী ওই দুর্গে ফাটল ধরিয়েছিলেন। জয়ী হয়েছিলেন আশিস মার্জিত। পরে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে নাম লেখান। ২০১৬ ও ২০২১ সালের ভোটে টানা জয়ী হন। এবারও খানিকটা অ্যাডভান্টেজে রয়েছে রাজ্যের শাসকদল। 

কান্দি মহকুমার অন্তর্গত এই তফসিলি জাতি সংরক্ষিত আসনটি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৫১ সালে এই আসনটি প্রথম বুরওয়ান-খড়গ্রাম নামে দ্বি-সদস্যের কেন্দ্র হিসেবে গঠিত হয়। অর্থা‍ৎ একসঙ্গে দুজন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পরে ১৯৬২ সালে নাম বদলে শুধু খড়গ্রাম হিসাবে পরিচিত হয়। ১৯৭৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা সাতবার এখানে জয় পায় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী)। তবে ২০১১ সালের নির্বাচনে সেই ধারার অবসান ঘটে, যখন কংগ্রেস প্রার্থী আশিস মার্জিত সিপিআই (এম)-এর প্রার্থীকে পরাজিত করে আসনটি দখল করেন। 

এই কেন্দ্রে মুসলিম ভোটার প্রায় ৫০ শতাংশ, তফসিলি জাতির ভোটার প্রায় ২২ শতাংশ এবং তফসিলি উপজাতি প্রায় ১ শতাংশ। কৃষিনির্ভর এই অঞ্চলে ধান চাষ, শস্য উৎপাদন ও ছোট ব্যবসাই মানুষের প্রধান জীবিকা। গত কয়েক বছরে বাংলার রাজনৈতিক সমীকরণের যে বদল ঘটেছে তার সঙ্গে তাল রেখে খড়গ্রামেও বদলেছে রাজনৈতিক বিন্যাস। আসন্ন বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেস তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও ভারতীয় জনতা পার্টি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। তবে ভোটের সমীকরণে বড় পরিবর্তন না হলে এই আসনে তৃণমূলের জয়ের হ্যাটট্রিক আর্থা‍ৎ তৃতীয়বার জয় সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ এর খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের ফলাফল

          নাম                                                দল                                ভোট সংখ্যা

আশিস মার্জিত                                  তৃণমূল কংগ্রেস                        ৯৩২৫৫

আদিত্য মৌলিক                                     বিজেপি                                ৬০৬৮২

বিপদতরণ বাগদি                                   কংগ্রেস                                 ২৭৪২৩ 

 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ