চার জেলা বাদে প্রত্যেকেই পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

তবে যে সমস্ত জেলায় উপনির্বাচন রয়েছে, সেই সমস্ত জেলার মহিলারা পাবেন নভেম্বরে। প্রত্যেকেই সেপ্টেম্বর থেকেই মাস পিছু প্রকল্পের টাকা পাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেপ্টেম্বর থেকেই শুরু করার কথা থাকলেও নির্বাচন বিধির গেড়োয় পড়ে আপাতত স্থগিত রাখা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ। তবে শনিবার নবান্নে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, অক্টোবরেই বাড়ির মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে টাকা। তবে যে সমস্ত জেলায় উপনির্বাচন রয়েছে, সেই সমস্ত জেলার মহিলারা পাবেন নভেম্বরে। প্রত্যেকেই সেপ্টেম্বর থেকেই মাস পিছু প্রকল্পের টাকা পাবেন।

ভবানীপুরে উপনির্বাচন মিটলেও এখনও চারটি কেন্দ্রে বাকি রয়েছে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, যে সমস্ত জেলায় উপনির্বাচন রয়েছে সেগুলি বাদ দিয়ে প্রত্যেক জেলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে দেওয়া যাবে। মমতা বলেন, ‘উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও কোচবিহার বাদ দিয়ে বাকি জেলার মহিলাদের প্রকল্পের টাকা দেওয়া হবে চলতি মাসেই। সেপ্টেম্বর থেকে এই প্রকল্প শুরু না হলেও ওই মাস থেকেই টাকা দেওয়া হবে।’ অর্থাৎ একসঙ্গে দু’মাসের টাকা দেওয়া হবে। পাশাপাশি ওই চার জেলায় উপনির্বাচন মিটলে নভেম্বরে তাদের লক্ষ্মীর প্রকল্পের টাকা দেওয়া হবে। এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসে ১ হাজার টাকা ও সাধারণ মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে প্রতি মাসে।

শুধু লক্ষীর ভাণ্ডারই নয়, পুজোয় অনুদান হিসাবে রাজ্য সরকার প্রতিটি পুজো কমিটিকে যে ৫০ হাজার টাকা করে দেয়, সেই প্রকল্পেও আর বাধা নেই নির্বাচন কমিশনের। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন অনুমতি দিয়ে দিয়েছে। ফলে পুজো কমিটিগুলিতে শীঘ্রই অনুদানের ৫০ হাজার টাকা দেওয়া হবে।’ পাশাপাশি সাংবাদিকদেরও পুজোর মাসে এককালীন বোনাস-ভাতা হিসাবে ২ হাজার টাকা করে দেয় রাজ্য। এবছরও তার অন্যথা হচ্ছে না। মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত ৭৩৯ জন সাংবাদিক এই ভাতার জন্য আবেদন করেছেন। বাকিদেরও দ্রুত আবেদন করার অনুরোধ করে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপ্যাধ্যায়।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার