৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

তিন কোটি টাকা নিয়েও ব্যাঙ্কের ঋণ মেটাননি। অবশেষে প্রশাসনের উপস্থিতিতে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলরের বাড়ি ও জমি-সহ গোটা সম্পত্তির দখল নিল

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন কোটি টাকা নিয়েও ব্যাঙ্কের ঋণ মেটাননি। অবশেষে প্রশাসনের উপস্থিতিতে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলরের বাড়ি ও জমি-সহ গোটা সম্পত্তির দখল নিল একটি বেসরকারি ব্যাঙ্ক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের দুবরাজপুরে। ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের পর এবার আর এক তৃণমূল নেতার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। অভিযোগ, ব্যাঙ্ক থেকে মোট ৩ কোটি টাকা ঋণ নিয়েছিলেন ওই তৃণমূল নেতা। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি ঋণ পরিশোধ করেননি। তাই শনিবার (৫ সেপ্টেম্বর) তৃণমূলের নেতার বাড়িতে হানা দেয় ব্যাঙ্কের কর্মকর্তারা। আইনজীবী ও পুলিশি নিরাপত্তায় তৃণমূল নেতার জমি ও বাড়ি দখল নেয় ব্যাঙ্কের আধিকারিকরা।

দুবরাজপুরের রঞ্জনবাজার এলাকায় বাড়ি তাঁর, নাম বনমালী ঘোষ। তিনি রাজপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। যদিও বনমালী ঘোষের দাবি, তিনি ২০২৩ সালে ব্যাঙ্ক থেকে ৩ কোটি টাকা ঋণ নিয়েছিলেন ঠিকই। কিন্তু তিনি চেকের মাধ্যমে অনেক আগেই এই মোটা অঙ্কের টাকা মিটিয়ে দিয়েছেন। সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে ঋণ না দিয়ে মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। প্রায় তিন কোটি টাকার ঋণ দেখানো হলেও তাঁর কাছ থেকে ৪০ লক্ষ টাকা চেকের মাধ্যমে নেওয়া হয়েছিল। সেই ঋণের কিস্তিও গত দু’বছর ধরে নিয়মিত মিটিয়েছেন তিনি। এরপর গত ১৪ অগস্ট তিনি জানতে পারেন তাঁর বিরুদ্ধে সিজিএমের নির্দেশ জারি হয়েছে।

ঋণখেলাপের ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট সময় দেওয়া হয়। কিন্তু তাঁর ক্ষেত্রে কোনও সময় দেওয়া হয়নি। পরে কলকাতায় ব্যাঙ্কের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করে তিন মাসের সময় চেয়ে ঋণ নিষ্পত্তির আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আবেদন দ্রুত খারিজ করা হয় বলেই অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। জানা যায়, গতকাল পুলিশবাহিনী নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁর বাড়িতে পৌঁছয়। মাপজোকের পর তাঁর ঘরের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী বাইরে বের করে দেন! ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। এমতাবস্থায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। যার শুনানি আগামী ২৮ সেপ্টেম্বর। তৃণমূল কাউন্সিলরের দাবি, বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী ও তিনি থাকেন। সেই শুনানির আগেই বাড়ির দখল নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে ব্যাঙ্ক এখনও কিছু জানায় নি।

দুর্গা মহাসপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

১১ নভেম্বরে গ্রিসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা, পাত্র কে?

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের