বাংলাদেশে দিয়ে আসার নাম করে অন্তঃসত্ত্বা বৌমাকে সীমান্তে ফেলে পালাল শ্বশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: পেট্রাপোল সীমান্ত হল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বর্ডার। বাংলাদেশ থেকে যত সংখ্যক বাংলাদেশি অনুপ্রেবেশকারী ভারতে প্রবেশ করে তাঁদের মধ্যে বহুজনই এই পেট্রাপোল সীমান্ত পেরিয়ে আসে। এদিনও তেমনি হল। ভোরবেলা থেকেই এক মহিলা ও দুই শিশুকে ঘোরাঘুরি করতে দেখা যায় সীমান্তে। মহিলা অন্তঃসত্ত্বা, ভোর থেকেই ঘোরাঘুরি করছেন দেখে সন্দেহ হয় পুলিশের। আটক করা হয় তাঁকে। তারপরেই জানা যায় আসল ঘটনা। মহিলার নাম পারিমা আখতার। বাংলাদেশেরই বাসিন্দা। আগে অবৈধ ভাবে ঢুকেছিলেন ভারতে। এবার বাংলাদেশে যাওয়ার প্রয়োজন। এসেছিলেন খুড়শ্বশুড়ের সঙ্গে। কিন্তু  দু’টি শিশু সন্তান–সহ বাংলাদেশের ওই তরুণীকে সীমান্তে ফেলে দিয়ে চম্পট দিয়েছে খুড়শ্বশুর। বাংলাদেশে যাওয়ার বৈধ কাগজপত্র না থাকায় অনুপ্রবেশের অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা বধূকে তাঁর খুড়শ্বশুড় কথা দিয়েছিলেন বাপের বাড়ি দিয়ে আসবেন। ছোট দুই সন্তান নিয়ে মহিলা অন্তঃসত্ত্বা অবস্থাতেই রওনা হয়। অভিযোগ, এরপর দুই নাতি ও বৌমাকে পেট্রাপোল সীমান্তে রেখেই পালিয়ে যায় পারিমার খুড়শ্বশুর। বহু সময় কাটলেও শ্বশুরের আর দেখা পাওয়া যায়নি। ফলে রবিবার সকাল থেকে সোমবার পর্যন্ত অসহায়ের মতো ওই অন্তঃসত্ত্বা মহিলা বসে থাকেন পেট্রাপোল সীমান্তে। সোমবার বিষয়টি নজরে আসে পুলিশের। তাঁদের থানায় নিয়ে আসে পেট্রাপোল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিমা আখতার বাংলাদেশের চট্টগ্রামের মেয়ে। বছর সাতেক আগে তাঁর বিয়ে হয় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা মিলন শেখের সঙ্গে। বিয়ের পর মিলন এবং পারিমা বাংলাদেশেই থাকতেন। নয় মাস আগে স্বামীর সঙ্গে অবৈধভাবে চোরাপথে ভারতে আসেন পারিমা। পুলিশি জিজ্ঞাসাবাদে পারিমা জানিয়েছেন, ভারতে আসার পরেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপরে নির্যাতন শুরু করে। শুধু তাই নয়, মিলন জানায় দুই ছেলেকে নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থাতেই চলে যেতে হবে পারিমাকে।

রবিবার সকালে দুই নাতি এবং অন্তঃসত্ত্বা বৌমাকে বাংলাদেশে বাপের বাড়িতে পৌঁছে দিতে ক্যানিং থেকে পেট্রাপোল সীমান্তে এসেছিল মিলনের কাকা চাঁদ শেখ। সীমান্ত সংলগ্ন একটি হোটেলে প্রথমে খাওয়া দাওয়া করে সবাই। তারপর ফল কেনার নাম করে চম্পট দেয়। পারিমা এর কিছুই জানতেন না। তিনি অপেক্ষা করছিলেন। শ্বশুর ফিরে না আসায় পারিমা ফোন করেন বাড়িতে। কিন্তু স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনদের ফোন বন্ধ ছিল। বাধ্য হয়েই অন্তঃসত্ত্বা অবস্থায় দুই ছেলেকে নিয়ে সারা রাত খোলা আকাশের নীচে পড়ে থাকেন ওই তরুণী।

সকালে সীমান্তে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরাই খবর পাঠায় থানায়। এরপর পেট্রাপোল থানার পুলিশ এসে তিনজনকেই থানায় নিয়ে আসে। পরে অনুপ্রবেশের অভিযোগে পারিমাকে গ্রেফতার করে পেট্রাপোল থানার পুলিশ।

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট