দুর্গাপুরে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার পঞ্চম অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুরের বেসরকারি কলেজের চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় ৫ জনকেই গ্রেফতার করল পুলিশ। রবিবার ৩জনকে গ্রেফতার করা হয়েছিল। ওইদিন গভীর রাতে আরও ১ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকি ১ জনের খোঁজে তল্লাশি চলছিল। অবশেষে দুর্গাপুরের গোপাল মাঠ থেকে গ্রেফতার করা হয়েছে পঞ্চম অভিযুক্তকে। এরপরেই গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার বেড়ে ৫। পাশাপাশি নির্যাতিতার প্রাথমিক মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছে  বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এই ঘটনায় পাঁচজনকেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। তার মধ্যে চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সকলেই স্থানীয় বাসিন্দা বলেই সুত্রের খবর। নির্যাতিতা তরুণীর সহপাঠীর ভূমিকা ও খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ সহপাঠীও এই ঘটনায় যুক্ত থাকতে পারেন। তাই ওইদিন তার সমস্ত অ্যাক্টিভিটি আতস কাঁচের তলায় রেখেছে তদন্তকারী অফিসাররা। রবিবার ধৃত তিন অভিযুক্তকে আদালতে তোলা হয়েছিল। তিনজনকেই ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার রাতে একজনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, তিনি দুর্গাপুুর পুরনিগমের সঙ্গে যুক্ত। সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। এদিনই পুলিশের জালে ধরা পরেছে পঞ্চম অভিযুক্তও। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার উত্তরবঙ্গে যাওয়ার আগে বলেছিলেন, কাউকে রেয়াত করা হবে না। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো পুলিশ ব্যবস্থা নিচ্ছে। দুর্গাপুর গণধর্ষণের ঘটনায় ৫জনকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে গ্রেফতারও করেছে পুলিশ। ধৃত ৩ জনকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টে অভিযোগ, নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে। নির্যাতিতার ব্যাপক রক্তপাত হয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য