এই মুহূর্তে

ভরা নদী সাঁতার কেটে পেরোলো ৫০টি হাতির দল!!

নিজস্ব প্রতিনিধিঃ  বন্যা পরিস্থিতির মধ্যে হাতির তাণ্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রামবাসী । গড়ধরা সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়গ্রামে প্রবেশ করল ৫০টি দাঁতাল হাতির একটি দল । স্থানীয় সূত্রের খবর, গভীর রাতে সাঁকরাইলের গড়ধরা এলাকায় প্রবেশ করে বেশ কিছু এলাকায় তাণ্ডব চালায় হাতির দলটি । তারপর আজ, শুক্রবার সকালে সুবর্ণরেখা নদী পেরিয়ে নয়াগ্রাম ব্লকে প্রবেশ করল তারা। বৃষ্টির জেরে নদীতে জলের পরিমাণ বেশি থাকায় সাঁতার কেটে পারপার করল হাতির দলটি।

জানা গিয়েছে, হাতির দলটি সুবর্ণরেখা নদী সাঁতরে পেরিয়ে নয়াগ্রাম ব্লকের তপন জঙ্গলে প্রবেশ করেছে । ইতিমধ্যে বন দফতরের তরফে জঙ্গলের পার্শ্ববর্তী গ্রামগুলিকে সতর্কবার্তা জারি করা হয়েছে ।
অন্যদিকে, ক্রমাগত বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার জেরে ঝাড়গ্রাম জেলার একাধিক অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । একাধিক ব্লক জলের তলায় চলে গিয়েছে । প্রায় ২০০টি মাটির বাড়ি ভেঙে গিয়েছে । একই সঙ্গে ভেঙে গিয়েছে রাস্তার কালর্ভাট । ফলে সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে ঝাড়গ্রামবাসী ।

প্রসঙ্গত, গত মাসে জেলায় হাতির আক্রমণে ৩ জন মারা গিয়েছিল । সেই সময় বারবার হাতির হানায় মৃত্যুর ঘটনাকে রুখতে বন দফতর ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল সাধারণ মানুষ । এমনকি হাতির হানায় গ্রামবাসীদের ক্ষতি রুখতে ও সমস্যার সমাধান দ্রুত খুঁজতে ডিএফও ও বন মন্ত্রীকে চিঠিও লেখা হয়েছিল ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ