বৃষ্টির জমা জলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু ৪জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত চলা বৃষ্টির জেরে বৃহত্তর কলকাতার বেশ কিছু এলাকায় জল জমে গিয়েছে। এদিন সকালেও ওই সব এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। ফলে জমা জল সরে যাওয়া তো দূরের কথা সেই জলের পরিমাণ আরও বেড়ে যায় ওই সব এলাকায়। আর তার জেরেই এদিন উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার খড়দহ ও টিটাগড়ে দুটি পৃথক ঘটনায় ৪জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৩জন একই পরিবারের। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে এলাকাবাসী এখন ক্ষোভে ফুঁসছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে।

জানা গিয়েছে, খড়দহের পাতুলিয়ায় আবাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে। জমা জলে বিদ্যুতের তার পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন ওই পরিবারের তিনজন। মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহকর্তা। স্বামীকে বাঁচাতে গিয়ে এরপর বিদ্যুৎস্পৃষ্ট হন স্ত্রী। শেষে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাড়ির বড় ছেলে। এলাকাবাসী বেশ কিছুক্ষন পরে বিষয়টি জানতে পেরে ৩জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য বাড়ির ৪ বছরের ছোট ছেলে। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে টিটাগড় থানার মোহনপুর উত্তরপাড়া এলাকায় মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক স্কুল পড়ুয়ার। মৃত কিশোরের নাম হীরালাল রায়(১৫)। সে শিউলি গোঁসাইপাড়ার বাসিন্দা। শান্তিনগর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সে। এদিন সকালে সে তার দিদিকে কোচিংয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল। যে রাস্তা দিয়ে সে ফিরছিল সেখানে বৃষ্টিতে জল দাঁড়িয়ে যাওয়ায় রাস্তার ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে তা হীরালাল দেখতে বা বুঝতে পারেনি। রাস্তায় জমা জলে পা পড়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই সে। ওই অবস্থাতেই সে বেশ কিছুক্ষণ সেখানে পড়েছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ এবং বিদ্যুৎ কর্মীরা। তাঁরাই এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে বি এন বোস মহাকুমা হাসপাতালে যান। সেখানেই চিকিৎসকরা হীরালালকে মৃত বলে ঘোষণা করেন। এ প্রসঙ্গে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, ‘ঘটনা খুবই দুঃখজনক। এলাকার সমস্ত বিদ্যুতের তারগুলিকে কেবলে মুড়ে দেওয়ার জন্য বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলব।’

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের