যোগ্যশ্রীর দরজা খুলে যাচ্ছে সকলের জন্য, মিলবে একাদশ শ্রেনী থেকেই, ট্যুইট মুখ্যমন্ত্রীর

এবার থেকে বাংলার সংখ্যালঘু, অনগ্রসর ও সাধারণ ঘরের ছেলেমেয়েরাও যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবে। জানালেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের গরিব ঘরের মেধাবী ছেলেমেয়েরা যাতে ভাল প্রশিক্ষণ পেয়ে দেশের ভাল ভাল সব মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যে চালু করেন যোগ্যশ্রী প্রকল্প(Jogosree Scheme)। সেই প্রকল্পের মাধ্যমে যথাযথ প্রশিক্ষণ পেয়ে বাংলার তপশিলি জাতি ও উপজাতির ছেলেমেয়েরা এখন রাজ্যে তো বটেই দেশের মধ্যেও নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশ ভাল ফলাফল করে সবাইকে চমকে দিচ্ছে। এদিন সেই সাফল্য ও আগামী দিনে এই প্রকল্পের বাড়তি কিছু সুবিধা নিয়ে একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ট্যুইটেই তিনি জানান যে, এবার থেকে আর দ্বাদশ শ্রেনী পর্যন্ত অপেক্ষা করতে হবে না যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার জন্য। বরঞ্চ তা মিলবে একাদশ শ্রেনী থেকেই। শুধু তাই নয়, যোগ্যশ্রী প্রকল্পে এতদিন শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছেলেমেয়েরাই প্রশিক্ষণ নিতে পারতো। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে বাংলার সংখ্যালঘু, অনগ্রসর ও সাধারণ ঘরের ছেলেমেয়েরাও যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবে।  

এদিন মুখ্যমন্ত্রী ট্যুইট করেন যে, ‘জানাতে গর্ব হচ্ছে যে, আমাদের যোগ্যশ্রী স্কিম যাতে আমরা রাজ্যের SC/ST ছাত্র-ছাত্রীদের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোর্সে ভর্তির জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি, তা আমাদের SC/ST ছেলে-মেয়েদের জীবনে প্রতিষ্ঠিত হবার পথে খুবই কাজে লাগছে। এই স্কিমে আমরা এবার সংখ্যালঘু, ওবিসি এবং জেনারেল ক্যাটেগরি ছাত্রছাত্রীকেও যুক্ত করব। এই ২০২৪ সালের পরীক্ষাতেই আমাদের যোগ্যশ্রীর ছেলেমেয়েরা JEE (অ্যাডভান্সড) পরীক্ষায় ২৩টি র‍্যাঙ্ক (১৩টি IIT র‍্যাঙ্ক সহ), JEE (মেইন) এ ৭৫টি র‍্যাঙ্ক, WBJEE-এ ৪৩২টি র‍্যাঙ্ক এবং NEET-এ ১১০টি র‍্যাঙ্ক পেয়েছে। এইসব কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ফলাফল আগের বছরের ফলাফলের চেয়েও অনেক ভালো। যোগ্যশ্রীর এই বিপুল সাফল্যে উৎসাহিত হয়ে এটাকে আমরা আরো বড় আকারে করছি। রাজ্যজুড়ে মোট ৫০টি সেন্টার খোলা হয়েছে যেখানে আমার দুহাজার SC/ST ছেলেমেয়ে ট্রেনিং পাবে। এখন ক্লাস ১১ থেকেই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। এতে ছেলেমেয়েরা আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। আমাদের পিছিয়ে পড়া শ্রেণীর ছেলে-মেয়েরা আরও অনেক বেশি সংখ্যায় ইঞ্জিনিয়ার-ডাক্তার হবে – এটাই আমি চাই। এবার যুক্ত হবে সংখ্যালঘু, ওবিসি এবং জেনারেল ক্যাটেগরির ছেলেমেয়েরাও। সবার জন্য রইল আমার অভিনন্দন।’

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ