গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গার জলস্তর বাড়তেই মালদহে ভয়াবহ ভাঙন। নদীর গ্রাসে তলিয়ে গেল প্রায় ১৫০ বছরের পুরনো একটি শিবমন্দির। রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলার মুলিরাম টোলায় এই ঘটনা ঘটেছে। মন্দিরটি নদীগর্ভে চলে যাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। অনেকের আশঙ্কা, এ যেন আরও বড় বিপদের ইঙ্গিত। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকেই মালদহে দ্রুত বাড়তে শুরু করেছে গঙ্গার জল। একইসঙ্গে মানিকচকের ভূতনি এলাকায় নদীভাঙনও ভয়াবহ আকার নিয়েছে। পরিস্থিতির জেরে সেতুর সঙ্গে সংযোগকারী বাঁধের রাস্তা জলের তলায় চলে গিয়েছে। ফলে মানিকচক-সহ মালদহের মূল ভূখণ্ডের সঙ্গে ভূতনি দ্বীপের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে তৎপরতা শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে জেলাশাসক এবং সেচ দফতরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মুর। একইসঙ্গে বিকল্প বাঁধ ও যোগাযোগ ব্যবস্থা তৈরির কাজ শুরু করার চেষ্টা করছেন সেচ দফতরের আধিকারিকরা। এলাকায় নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও পরিস্থিতি সামলাতে কাজ করছেন। সকাল থেকেই বালির বস্তা, কাঠের গুঁড়ি, লোহার খুঁটি এবং ভাঙা ইট ব্যবহার করে বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য, প্রায় ১০০ মিটার দীর্ঘ একটি নতুন রাস্তা তৈরি করে ফের ভূতনি দ্বীপের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই বিকল্প রাস্তা তৈরি করতে অন্তত দু’ থেকে তিন দিন সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত দ্বীপবাসীর যোগাযোগ ব্যবস্থা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, নদীভাঙনের কারণে এবার বিপদের মুখে ভূতনি দিয়ারার পশ্চিম রতনপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ও। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ওই স্কুলটি বর্তমানে গঙ্গায় একেবারে ভাঙনপ্রবণ এলাকার কাছে চলে এসেছে। নদীর ভাঙন যেভাবে এগিয়ে আসছে, তাতে দ্রুত বিদ্যালয়টিও নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মঙ্গলবার পরিস্থিতি সরেজমিনে দেখতে এলাকায় গিয়েছিলেন বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন সেচ দফতর এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা। নদীভাঙন রুখতে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এর মধ্যেই ১৫০ বছরের পুরনো শিবমন্দির নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয়দের আশঙ্কা, গঙ্গার জলস্তর এবং ভাঙন দ্রুত নিয়ন্ত্রণে না এলে আগামী দিনে আরও বহু এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীর গ্রাসে চলে যেতে পারে। 

পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ফ্লাইওভারের তলায় টেবিল টেনিস, ক্যারাম প্রতিযোগিতা! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?