এই মুহূর্তে




মঙ্গলবার গঙ্গাধর মামলার শুনানি সুপ্রিম কোর্টে

নিজস্ব প্রতিনিধি : আগামী মঙ্গলবার বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে করা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এদিকে সোমবার কলকাতা হাইকোর্ট এই মামলা প্রসঙ্গে জানিয়ে দেয়, শীর্ষ আদালতে মামলার শুনানি না হওয়া পর্যন্ত গঙ্গাধর সহ ২ জনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।

সম্প্রতি সুপ্রিম কোর্টের নজরদারিতে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে হওয়া মামলার আবেদন জানিয়েছেন এক মহিলা। সোমবার যখন গঙ্গাধরের বিরুদ্ধে হওয়া মামলার শুনানি শুরু হয়, তখন রাজ্য সরকারের তরফে জানানো হয়, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। তখন বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দেন, মঙ্গলবার পর্যন্ত গঙ্গাধর সহ ২ জনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না।

উল্লেখ্য, বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ২টি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালিতে মহিলাদের ওপর কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। পাশাপাশি যে সব মহিলারা ধর্ষণের অভিযোগ করেছিলেন, তাদেরকে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই বিজেপি নেতা। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই অস্বস্তিতে পড়ে বিজেপি। এরপরই বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করেন, তাঁর ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে ও তা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। সেইসঙ্গে সিবিআইয়ের কাছেও অভিযোগ জানান ওই বিজেপি নেতা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক মিনিটে ৩৩১ টি ঘুষি মেরে গিনেস বুকে বারাসতের দিব্যজ্যোতি

ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা বৃদ্ধের

২২ বছর আগে দুই বাংলাদেশি ভুয়ো বাবা সাজিয়ে মঙ্গলকোটে নাম তোলেন,বাবা ও ছেলের বয়সের ব্যবধান ‘৫’

বর্ধমান শহরে এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার কিং পিং হাসামদ্দিন

বনগাঁয় ধর্মীয় অনুষ্ঠানে সোনার চেন লুট করতে এসে গ্রেফতার বান্ডেলের ৪ মহিলা

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ