মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে। কৃষ্ণনগর বাজারে একটি মাংসের দোকান থেকে উদ্ধার হল মানুষের মাথার খুলি! আর সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন রহস্য ঘনীভূত হয়েছে, তেমনই অন্যদিকে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র জল্পনা। ​

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর বাজারের বাসিন্দা শত্রুগণ দাস ওই এলাকারই আইয়ুব আলি শেখের মাংসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় দোকানদার আইয়ুব আলি তাঁকে একটি ব্যাগ হাতে ধরিয়ে দেন। শত্রুগণবাবু প্রথমে ভেবেছিলেন, পাশের বাড়ির কেউ হয়তো মাংস কিনে তা পৌঁছে দেওয়ার জন্য ব্যাগটি দিয়েছেন। ​কিন্তু ব্যাগটি খুলেই তাঁর চোখ কপালে ওঠে। তিনি দেখতে পান ব্যাগের ভিতরে মাংসের বদল রয়েছে, মানুষের একটি মাথার খুলি! তখনই তিনি চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে এলাকায় লোক জড়ো হয়ে যায়। ওই মাংসের দোকানদারের কাছে ছুটে আসেন স্থানীয়রা।

আরও পডুন: বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

দোকানদারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তাঁর এক নাবালক ছেলে খালের ধারে মাছ ধরতে গিয়ে ওই খুলিটি পেয়েছিল। খুলি উদ্ধারের ঘটনার খবর পাওয়া মাত্রই সাগর থানার পুলিশ দ্রুত কৃষ্ণনগরে পৌঁছয়। ওই মাথার খুলিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠিয়েছেন তদন্তকারীরা। পুরো ঘটনার নেপথ্যে প্রকৃত সত্য কী রয়েছে, তার তদন্ত শুরু হয়েছে। ​এদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই মাংসের দোকানদার এলাকায় স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। যাকে কেন্দ্র করে আবার রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সাগর থানার পুলিশ ওই দোকানদারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…