ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের জন্য চলতি বছরই ১২০০ কোটি টাকা মঞ্জুর করা হবে বলে জানিয়েছেন তিনি। আগামী বছরের জুনের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের অধিকাংশ কাজ শেষ করার লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের মোট খরচের ৫০ শতাংশ কেন্দ্র এবং বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার বহন করবে বলেও জানান তিনি।

বীরসিংহে আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এই ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে ঘাটাল ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় বন্যা ও জলমগ্নতার সমস্যা রয়েছে। সেই সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত কার্যকর করার কথা জানান তিনি। এর আগে কোলাঘাটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠকও হয়েছিল। সেখানে ঘাটালের সাংসদ-সহ জনপ্রতিনিধিদের সঙ্গে প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সেই সময়ও শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে। তাঁর কথায়, এই প্রকল্প তাঁদেরও প্রতিশ্রুতির মধ্যে ছিল এবং সেই প্রতিশ্রুতি পূরণ করা হবে।

আরও পড়ুনঃ মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

এদিন বীরসিংহের মঞ্চ থেকে বিদ্যাসাগরের জন্মস্থানকে গোটা দেশের কাছে আরও আকর্ষণীয় করে তোলার কথাও বলেন মুখ্যমন্ত্রী। বিদ্যাসাগরের জন্মস্থানকে আদর্শ পর্যটনস্থল হিসেবে গড়ে তুলতে চান বলে জানান তিনি। পাশাপাশি তরুণ প্রজন্মকে বিদ্যাসাগরের লেখা বই পড়ার পরামর্শ দিয়ে বলেন, ‘এপাং ওপাং ঝপাং’ ধরনের বই না কিনে বিদ্যাসাগরের বই কিনতে হবে। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে পিছিয়ে পড়ার জন্য পূর্বতন সরকারের নীতিরও সমালোচনা করেন তিনি। বাল্যবিবাহ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গকে নেশামুক্ত করার লক্ষ্যে কাজ করার বার্তাও দেন শুভেন্দু অধিকারী।

রাজ্যে কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল