গোপীবল্লভপুর থানার উদ্যোগে ১০০ জন শিশু ঘুরে দেখল চিড়িয়াখানা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: মঙ্গলবার ১৪ ই নভেম্বর শিশু দিবসের দিনে দুঃস্থ পরিবারের শিশুদের জন্য বিশেষ উদ্যোগ নিল গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসন।আইসি সুদীপ ব্যানার্জীর নির্দেশ মতো গোপীবল্লভপুর থানা(Gopiballavpur P.S.) এলাকার ১০০ জন শিশুকে ঝাড়গ্ৰাম মিনি চিড়িয়াখানা দেখানোর ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সকালে গোপীবল্লভপুর থানা থেকে এই শিশুদের নিয়ে দুটি বাস ঝাড়গ্ৰামের উদ্দেশ্যে রওনা দেয়। সঙ্গে যান গোপীবল্লভপুর থানার একাধিক আধিকারিক ও পুলিশ কর্মীরা।জানা গিয়েছে,গোপীবল্লভপুর থানার উদ্যোগে মোট ৭ টি অবৈতনিক কোচিং সেন্টার চলে। শিশু দিবসের দিন সেই কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের চিড়িয়াখানা(Zoo) দেখানোর ব্যবস্থা করে পুলিশ প্রশাসন।

“এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান; জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ-পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব— তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি— নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ,”- সুকান্ত ভট্টাচার্য।

এই অঙ্গীকার নিয়ে সারাদেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের(Medinopur City) ৯ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে সারদা নগর এলাকায় স্থানীয় কচি কাঁচাদের নিয়ে নানা ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে এলাকার পিছিয়ে পড়া স্থানীয় মানুষের মধ্যে এবং শিশুদের মধ্যে সাংস্কৃতিক মনোভাব গড়তে এই আয়োজন । প্রায় শতাধিক শিশু বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, দেশের প্রথম প্রধানমন্ত্রীর জ‌ওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিনে দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু, প্রধান শিক্ষক পার্থ প্রতীম পাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্ঞানেন্দ্র নাথ ভুঁইয়া, ওয়ার্ড কমিটির সম্পাদক মূরলী মোহন মান্না সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন।

মাঝ গঙ্গায় মৃত্যুর সঙ্গে লড়াই, ডুবন্ত কুকুরকে বাঁচিয়ে প্রশংসিত মন্ত্রী ইন্দ্রনীল

ছটের প্রসাদ খাওয়াই কাল! পাষণ্ড মা’য়ের মারে মৃত্যু চার বছরের শিশুকন্যার

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ নিজেই সারলেন ৮০ বছরের বলজোর

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে আরও পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক