মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: বিপর্যয়ের পরে সময় মতো এসেছিল ত্রাণ। কিন্তু সেই ত্রাণ যাঁদের পাওয়ার কথা, তাঁদের কাছে পৌঁছয়নি। অবশেষে সেই সামগ্রী উদ্ধার হল সন্দেশখালিতে একটি মাছের ভেড়ির সংলগ্ন ঘর থেকে। ঘরটিতে সরকারি কম্বল থেকে শুরু করে ত্রিপল ও বিভিন্ন ত্রাণ সামগ্রী মজুত করা রয়েছে। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য আনন্দ সরদারের বিরুদ্ধে ত্রাণ চুরি করার অভিযোগ উঠেছে। ভেড়িটি সন্দেশখালির দক্ষিণ আকড়াতলা বড় পাড়া এলাকার বাসিন্দা জনাব আলির। তৃণমূল পঞ্চায়েত সদস্য আনন্দ সরদারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, রাজ্যে পালাবদলের পরে বিভিন্ন এলাকা থেকে ত্রাণ দুর্নীতির অভিযোগ আসছে। সন্দেশখালিতেও তেমন অভিযোগ উঠেছে। সন্দেশখালির দক্ষিণ আকড়াতলা বড় পাড়া এলাকার একটি ভেড়ির সংলগ্ন ঘর নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন স্থানীয়রা। রাতের অন্ধকারে সেখানে সরকারি জিনিস আনা নেওয়ার অভিযোগ উঠেছে। সন্দেহের বশে বৃহস্পতিবার সকালে সেখানে হানা দেয় স্থানীয়রা। ওই ঘর থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল এবং কম্বল সহ ত্রাণ সামগ্রী উদ্ধার করে তাঁরা। সঙ্গে সঙ্গে ন্যাজাট থানায় খবর দেওয়া হয়। এরপরেই ঘটনাস্থলে আসে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তাঁরাই সমস্ত ত্রাণ নিজেদের হেফাজতে নিয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

জানা গিয়েছে, মাছের ভেড়িটির মালিক জনাব আলি। তিনি স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য আনন্দ সরদারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এই বিপুল পরিমাণে সরকারি ত্রাণ আনন্দ সরদারের বলেই দাবি এলাকার মানুষের। বিপর্যয়ের সময়ে সাধারণ মানুষের কাছে এই সকল ত্রাণ পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু সেই ত্রাণ মজুত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভেড়িতে যাঁরা কাজ করেন, তাঁরাই স্বীকার করেছেন, ওই ঘরে ত্রাণের সামগ্রী এনে রাখা হয়েছে। ভেড়ির মালিক ও যাঁরা কাজ করছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে, কোথা থেকে এই সামগ্রী এসেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন এলাকার মানুষ।

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের