এই মুহূর্তে

সালিশি সভায় ব্যাপক মারধর, অপমানে আত্মঘাতী কিশোর

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য সালিশি সভায় ব্যাপক মারধরের জেরে অপমানে আত্মঘাতী হল কোচবিহারের মাথাভাঙার ১৭ বছরের এক কিশোর। শনিবার দুপুরে সে তার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে। মৃত ওই যুবকের নাম আকাশ দাস।

কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা কার্তিক দাসের দুই পুত্রসন্তান আকাশ এবং প্রকাশ। মৃত আকাশ দাসের ভাই প্রকাশের কথায়, বাবার সঙ্গে তাদের সম্পর্ক কোনদিনই ভালো ছিল না। সম্পর্ক আরও খারাপ হয় মাসখানেক আগে যখন তাদের বাবা দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকে প্রায় প্রত্যেক দিনই আকাশের সঙ্গে তার বাবার অশান্তি লেগে থাকত। সেই অশান্তি চরমে ওঠে শুক্রবার রাতে। রাগে আকাশ তার বাবার ঘরে থাকা একটি টিভি আছাড় মেরে ভেঙ্গে ফেলে। এরপরেই শনিবার সকালে কার্তিক দাস এলাকার তৃণমূল নেতাদের বাড়িতে ডেকে আনেন। প্রকাশের অভিযোগ, ওই তৃণমূল নেতারা তাদের বাবার সামনেই আকাশকে বেধড়ক মারধর করে। রাগে, অপমানে আকাশ এরপরেই ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। দীর্ঘক্ষন কেটে যাওয়ার পরেও আকাশের কোনও সাড়াশব্দ না পাওয়ায় বিকেলের পর থেকে শুরু হয় ডাকাডাকি। তাতেও কোনো সাড়া না মিললে দরজা ভেঙে আকাশের ঝুলন্ত দেহ উদ্ধার করে প্রতিবেশীরা। প্রকাশের অভিযোগ, সালিশি সভায় ওইভাবে মারধরের কারণেই অভিমানে আত্মহত্যা করেছে তার দাদা।

তবে প্রকাশের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তার বাবা কার্তিক দাস। তিনি জানিয়েছেন, ছেলে যে বাড়িতে অশান্তি করে সেকথা কয়েকজন পাড়া প্রতিবেশীকে জানিয়েছিলেন। শনিবার সকালে তাঁরাই বাড়িতে এসেছিল আকাশকে বোঝাতে। কোনও সালিশি সভা ডাকা হয়নি। এই ঘটনায় কে সত্যি বলছে তা নিয়ে দ্বন্দ্বে পড়েছে পুলিশ। ইতিমধ্যেই ওই কিশোরের মৃত্যুর কারণ অনুসন্ধান করতে শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি কোনও সালিশি সভার আদৌ আয়োজন করা হয়েছিল কিনা তা জানার জন্যও শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরবঙ্গের ৪ জেলায় প্রজাতন্ত্র দিবসের সকালে কুয়াশার হলুদ সর্তকতা জারি

‘যা লাগে বেছে নিন’, ট্রাঙ্ক ভর্তি নথি কাঁধে নিয়ে কমিশনের দরজায় নন্দীগ্রামের বাসিন্দা

ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ আলাউদ্দিনের পরিবার, কী বলছে বেলডাঙার পুলিশ?‌

গাছের কুল পাড়া নিয়ে বিবাদ, গুলি চালানোর অভিযোগ কুলতলিতে, আহত ২

রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রিবাহী বাস উল্টে মৃত ১, আহত ৩০

নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির, ব্যাপক জয় তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ