এই মুহূর্তে

অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণ নাবালিকা ছাত্রীকে,গ্রেফতার বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি ,হিঙ্গলগঞ্জ: অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণ নাবালিকা ছাত্রীকে । pocso আইনে গ্রেফতার পৌঢ়।সূত্রের খবর, গ্রেফতার পৌঢ় সুবল এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমারী হিঙ্গলগঞ্জ থানার দুলদুলী এলাকার ঘটনা। ক্লাস সেভেন বছর ১৪ নাবালিকা ছাত্রী মোবাইল ফোনে পর্ন ভিডিও দেখিয়ে বছর ষাটের সুবল বর্মন ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ছাত্রী শারীরিক অসুস্থ হলে পরিবারকে জানায় এই ঘটনায় ভয় দেখায় সুবল যেহেতু দরিদ্র পরিবারের ওই নাবালিকা তার বাবা-মা ও ভয় পেয়ে যায়।

তারপর ২০২৫ এর শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ওই নাবালিককে ছাত্রী তার বান্ধবীদের নিয়ে রায়মঙ্গল নদীর পাশে গিয়ে একটি পিকনিকের আয়োজন করে। যখন জঙ্গলে কাঠ আনতে যায়, সেই সময় ওত পেতে বসেছিল সুবল। তাকে একা পেয়ে দ্বিতীয়বার ধর্ষণ করার চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সুবলকে হাতেনাতে ধরে ফেলে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ হাতে তুলে দেয় এলাকার মানুষজন। নির্যাতিতা অভিযোগের ভিত্তিতে সুবলকে গ্রেফতার করেছে পুলিশ।

তাকে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে হিঙ্গলগঞ্জ থানা। পাশাপাশি ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা হবে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ।জবানবন্দি দেবে বসিরহাট মহকুমা আদালতের বিচারকের কাছে ওই ছাত্রী।কেন সুবল এই ধরনের ঘটনা ঘটালো বুঝতে পারছি না তার পরিবারের সদস্যরা। ব্যক্তিগতভাবে ওই বিজেপি কর্মীর স্বভাব আচরণ খারাপ ছিল না বলে তাদের দাবি। ধৃত বিজেপি কর্মী সুবল দাবি করেছেন তার বিরুদ্ধে যে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে তা মিথ্যা। এটা তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ